Press "Enter" to skip to content

প্রত্যাবর্তন… The Homecoming….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬। মেডিক্যাল কলেজ কলকাতার ১৯০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কয়েকজন ডাক্তারবাবু একসঙ্গে মিলিত হয়ে একটি ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া সিনেমা নির্মাণ করেছেন—প্রত্যাবর্তন… The Homecoming। এটি পাঁচ ডাক্তার বন্ধুর জীবনের স্বপ্নের উড়ান ও নিজেদের অস্তিত্বে ফেরার সুখ-দুঃখ, হাসি-কান্না ও ভালবাসায় মোড়া জীবনের পথচলার গল্প- রুপোলী পর্দায় প্রস্ফুটিত পূর্ণ দৈর্ঘ‍্যের কাহিনীচিত্র।
গত ৩০ জানুয়ারি  সিনেমাটি কলকাতার বিভিন্ন হলে (নিউ টাউন এক্সিস মলের বায়োস্কোপ, যাদবপুরের পদ্মশ্রী, চম্পাহাটির ইলোরা ও মেমরির কৃষ্টি প্লাজা সিনেমাহলে সফলভাবে মুক্তি পেয়েছে। প্রিমিয়ার হয়েছে আইনক্স সিটি সেন্টার সল্ট লেক ও সিনেপোলিস আক্রোপোলিশ মল এ।
শতধিক ডাক্তার ও কলাকুশলীদের নিজেদের গল্প নিজেদার কলমে লেখা এবং সেই গল্পে নিজেরাই অভিনয় করার প্রথম প্রয়াস। ধারণা এবং বাস্তবায়ন ডঃ অভীক ঘোষ, কাহিনী এবং চিত্রনাট্য ডঃ চিন্ময় নাথ, নির্দেশনা ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, সঙ্গীত ডাঃ শিবালিক ব্যানার্জি, অভিনেতা ডাঃ অয়ন মুখার্জী, ডাঃ পৃথা চক্রবর্তী। প্রযোজক শ্রীমতী পাঞ্চালি চ্যাটার্জি।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.