সমর নাগ : কর্ণধার, বেঙ্গল শেল্টার, কলকাতা/ বহরমপুর, ৫ সেপ্টেম্বর, ২০২৪। আজ বৃহস্পতিবার সকালে । মা । চলে গেলেন । নিরানব্বই তে। মরন জীবন তরী আর বাইতে চাইলো না।
প্রায় শতাব্দী ছোঁয়া দীর্ঘ জীবন জ্যোতিরময়ীর।
মেঘনার পাড়ের শহর চাঁদপুর থেকে এক বস্ত্রে , স্বামী সংগিনী হতে বাধ্য হয়েছিলেন ত্রাসে। জনপদ জ্বলছে তখন ।
চেনা প্রতিবেশিরা হঠাৎ অচেনা। নারীরা পিস্ট হচ্ছে। বল্লম , চাপাতি তে হত্যার বেলাগাম পিশাচ বীভৎসা। সাতচল্লিশ – আটচল্লিশের প্রিয় স্বদেশ তখন এক বধ্যভূমি।
বৃটিশের নির্বোধ পেনসিল মানচিত্রে দগদগে রক্তরেখা টেনে দিয়েছে । হঠাৎ বাপ পিতেমহর দেশটা আর নিজের রইলো না। ভিটে পুকুর নারকেল সুপারীবীথি দেবালয় পরিবার স্থাপিত
বালিকা বিদ্যালয় নাগ পরিবারের নিজস্ব দাহঘাট। স অ ব ছেড়ে নতুন করে ঘর বাঁধলেন আর এক নদী , ভাগিরথীর তীরে , বহরমপুরে। এগারো সন্তান , পালিয়ে আসা স্বজন , পরিজন
দের নিয়ে জীবন সংগ্রাম। শূন্য থেকে। প্রসারিত শাখা সমৃদ্ধ নাগ পরিবারের মহীরুহ ছিলেন জ্যোতিরময়ী। জীবন দীপ আজ নিভে গেলো। ভাদ্রের ভরা ভাগিরথীতে এই সংগ্রামী পুন্যবতীর দেহাবশেষ বিলীন হোলো। জ্যোতিরময়ীর জীবনজ্যোতি জেগে রইলো , রইবে ,ওঁর সংস্পর্শে আসা সবার বুকের মধ্যে।
নিরানব্বই তে চলে গেলেন জ্যোতিরময়ী দেবী….।

More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..











Be First to Comment