সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ১৩ জুন, ২০২৫। বিদায় এর হাসিই বোধহয় এতো সাবলীল আর সুন্দর হয়। কাল থেকে যতবার এই ছবিটা চোখে পড়েছে খালি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে গুলোর হাসি মুখের দিকে চোখ আটকে গেছে। নতুন স্বপ্নের হাসি, নতুন আশার হাসি, নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা।
গতকাল আমেদাবাদ এর প্লেন ক্র্যাশ এবং প্রভূত মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি এই ভয়ংকর দুর্ঘটনার দরুন বেশিরভাগ মানুষের মনেই প্রভাব ফেলেছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মন এমন ঘটনায় যে খারাপ লাগবে কষ্ট লাগবে সেটাই স্বাভাবিক। আর তাই নিয়ে যেহেতু কিছু করার নেই ফেসবুকে লিখে পোস্ট করা বা সমবেদনা জানান, দুঃখ প্রকাশ করা সেটাও স্বাভাবিক। কিন্তু গতকাল থেকে চোখে পড়ছে এই পোষ্টের উপরে মানুষের হাসির ইমোজি, দু ফোঁটা চোখের জল পড়ছে সেই ইমোজি, কেউ কেউ আবার হাহাহা ইমোজিও দিচ্ছে। আমার নিজের চিন্তাধারায় যেকোনো দুঃসংবাদে এই ইমোজি দেওয়াটা হয় না জেনে নয়তো একেবারে নীচ মন ও উদ্ভট চিন্তাধারার প্রকাশ। দুর্ঘটনা বা দুঃসংবাদ এতটাই ছোট হয়ে যায় না যে একটা ইমোজি দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় বা তার জন্য দুঃখ প্রকাশ করা যায়। আসলে কিছু একটা করতে হবে মানে তাই করে তার থেকে না করা বরঞ্চ ভালো ওই ইমোজিগুলো দেওয়াতে যে মানুষটা বা যারা দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে তাকে আরো অসম্মান করা হয়।
এছাড়া আরো লক্ষ্য করলাম কালকের এই ঘটনাকে প্লট করে বেশ কয়েকজন রম্য রচনা লিখে সঙ্গে সঙ্গে পোস্ট করে ফেলেছেন। তাদের কাছে ব্যাপারটা হাসির মনে হয়েছে। লিখতে পারে বলেই যা খুশি লেখা যায় এমনটাই বোধহয় মানুষের ধারণা। কেউ কেউ লিখেছেন ১ কোটি টাকা পাওয়ার জন্য এমন দুর্ঘটনা ঘটুক জীবনে।
এরাও নিজেদেরকে মানুষ ভাবে। এরাও আমাদের সাথেই এই সমাজে বসবাস করে। যার ঘরে মৃত্যু আসে বা যাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে জীবনটা আসলে কি।
এসব মানুষদের উদ্দেশ্যে সত্যিই কিছু বলার নেই। কারণ তারা মানুষের পর্যায়ে তো আর নেই যে মানুষের ভাষা বুঝবে। শুধু এই ভেবে করুণা হয় তাদের প্রতি যে ঈশ্বর তো তাদের মানুষের জীবন দিয়েছিলেন কিন্তু তারা বেছে নিলেন নরপশুর ও জীবন। ভালো থাকুক তারা।যদি কখনো শেষ সময় চৈতন্য ফেরে এই আশায় রইলাম।।
নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment