গোপাল দেবনাথ : কলকাতা, ৪ জানুয়ারি, ২০২৫। আনন্দ সংবাদ কলকাতার উদ্যোগে বিশ্বগুরু পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩ জানুয়ারি শনিবার শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। গুরুদেবের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য দেশ সহ বিশ্বের নানা প্রান্তের ভক্ত ও শিষ্যগণ কলকাতায় উপস্থিত হয়েছেন।
৪ জানুয়ারি রবিবার সারাদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় শেষ হয় রাত ১০টায়। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভক্তরা উপস্থিত হয় বেচু চ্যাটার্জী স্ট্রিটের লাহা বাড়িতে। প্রথমপর্বে ছিল ধ্যানযোগ। শিল্পীরা গানের মহড়া দিলেন। একটু বিরতির পর শুরু হয় নগর কীর্তন।
পরমহংস যোগানন্দের সুসজ্জিত প্রতিকৃতি কাঁধে নিয়ে ভক্তগণ এলাকা প্রদক্ষিণ করেন। বহু ভক্ত হাতে গুরুদেবের ছবি ও পোস্টার নিয়ে গুরুদেবের নামে জয়ধ্বনি করতে থাকেন। সবার আগে ছিল গুরুদেবের নামাঙ্কিত ব্যানার। এই শোভাযাত্রায় ভক্তগণ লাইভ সঙ্গীত ও কীর্তন পরিবেশন করেন। সুসজ্জিত এই শোভাযাত্রা দেখা ও কীর্তন শোনার জন্য এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। এদিনের শোভাযাত্রায় দেখা গেল আমেরিকাবাসী শংকর।
সেইসাথে পাঞ্জাব থেকে উপস্থিত হয়ে ছিলেন ধর্মেন্দ্র সিং গিল এবং আনন্দ সংবাদ কলকাতার গুরুপ্রিয়া সহ অন্যান্যরা। সান্ধ্যকালীন অনুষ্ঠানে ভক্তগণ হুগলি নদীর তীরে ভিভাডা ক্রুজে পৌঁছে যায়। এই গঙ্গা বক্ষেই সৎসঙ্গের আয়োজন করা হয়। সকল ভক্তদের শোনানো হয় পরমহংস যোগানন্দ সম্পর্কে নানান অজানা কাহিনী। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অল্পবয়সী ভক্তরা গুরুদেবের নামে কীর্তন পরিবেশন করে উপস্থিত সকলের মন জয় করে নেয়।
দেশ বিদেশের ভক্তদের নিয়ে মহাসমারোহে পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উদযাপন….।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from SocialMore posts in Social »
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।

Be First to Comment