নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫।গরমে রক্তের চাহিদা মেটাতে এবং ‘রক্তদান জীবন দান’ এই শ্লোগানকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ ও সিকিম ক্ষেত্রের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের অধীনে আসানসোল ও শিলিগুড়ি অফিস সহ কলকাতায় অবস্থিত আয়কর দপ্তরের সাতটি অফিসে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক অফিসার, কর্মী ও স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে রক্তদান করেন।
রক্ত দেন কলকাতার কমিশনার এডমিনিস্ট্রেশন
একে সিং এবং কমিশনার ওএস ডি মোহিত মৃণাল। দুই কমিশনার জানান,কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা এই মহৎ কাজে সামিল হতে পেরে নিজেদের গর্বিত মনে করেন। এভাবেই আয়কর বিভাগের কর্মীদের সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।
দেশজুড়ে রক্তদানে এগিয়ে এল আয়কর বিভাগের আধিকারিকরা….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment