নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ নভেম্বর, ২০২৪। রূপোলি পর্দায় তাঁর ‘বাঞ্ছারামের বাগান’-এর স্মৃতি, মঞ্চে ‘সাজানো বাগান’-এর অনুরণন, এবং ‘চাক ভাঙা মধু’ থেকে ‘নরক গুলজার’-এ তাঁর চরিত্রদের রসবোধের খেলা আজও মানুষের হৃদয় আলোড়িত করে। জীবনমঞ্চের প্রতি মনোজ মিত্রের এক গভীর নিবেদন, দেশভাগের করুণ স্মৃতি থেকে ব্যক্তিমানুষের বেদনা-রসিকতাকে ছুঁয়ে যাওয়ার প্রবল ইচ্ছে— নাটকে জীবনকে চিরন্তন করে তুলেছেন তিনি। যেখানে ‘বাস্তব’-এর পাশে ‘অ-সম্ভব’ বেঁচে থাকে, ‘বক্তব্য’ এক কোণে কৌতুকের আড়ালে অপেক্ষায় থাকে। তাঁর থিয়েটারের সংলাপে, ছন্দে ছড়ানো জীবনানন্দের গন্ধ আর ‘গণশত্রু’ থেকে ‘ঘরে বাইরে’-র পর্দায় দেখা তাঁর সেই অমলিন মুখের প্রকাশ থাকবে বাছাই করা অচেনা ছবিতে, সংবেদনে। এক অনন্য দৃষ্টিভঙ্গির আলোয়, জীবন-যন্ত্রণা এবং কৌতুকের এক অদ্ভুত মিশ্রণে এক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে গেছেন মনোজ মিত্র। যেমন দেবেশ চট্টোপাধ্যায়, সৌমিত্র বসু, সুমন মুখোপাধ্যায়ের কথায় উঠে এসেছে প্রবাদপ্রতিম মনোজ মিত্র; তেমনই সমসাময়িক বিভাস চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায় কিংবা জগন্নাথ বসুর স্মৃতিচারণায় উঠে এসেছে তাদের বন্ধু মনোজের কথা। শুধু তো নাটক নয়, সিনেমাজগতেও মনোজ মিত্রের বিচিত্র প্রতিভা। পরিচালক রাজা সেন মনে করালেন ‘দামু’ কিংবা ‘বন্ধ দরজার সামনে’র মনোজ মিত্রকে। তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে, তাঁর গড়ে তোলা দল ‘সুন্দরম’ এর সদস্যদের স্মৃতিচারণে ভাস্বর হবে তাঁর যাত্রা। তাঁর প্রযোজনাগুলি কীভাবে থিয়েটারের ধারা বদলে দিয়েছিল, কীভাবে তাঁর নাটকে থাকা রসবোধ দর্শককে নিখাদ আনন্দ ও জীবনশিক্ষা দিতে পেরেছিল, সে কথাগুলিই তুলে ধরা হবে এই নিউজ সিরিজে। TV9 বাংলার নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’। ১৭ নভেম্বর, রবিবার রাত ১০ টায়।
দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।

More from CinemaMore posts in Cinema »
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার….।
- TEAM DEBI CHOWDHURANI AT THE MITRA CAFÉ….
More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
- Country Club Welcomes New Year 2026 with Grand Pan-India Celebrations…
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- সুভাষগ্রামে মিউনাসের নাট্য আখড়া। সংবর্ধিত হলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য…।
- আহিরির নাট্যোৎসব এবার দশম বর্ষে পদার্পন করলো…।….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…






















Be First to Comment