সত্য উদঘাটন হোক
——————–
অশোক ব্যানার্জী
———————
একটা ষড়যন্ত্র, একটা নৃশংসতা
একটা বর্বরোচিত আচরণ
একটা স্বার্থপরতা,একটা মিথ্যাচার
একটা নিষ্ঠুর অস্বাভাবিক মরণ
আজ সোরগোল ফেলে দিয়েছে
সারা বিশ্ব জুড়ে, অস্থির চারদিক !
একটা সদিচ্ছা, একটা প্রত্যাশা
সুষ্ঠ পরিনামের আশায় উদগ্রীব !
একদল জুনিয়র ডাক্তার আর তাদের
সু-বিচারের আন্দোলন
একদল আইনজীবীদের তর্ক যুদ্ধ
সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ !
তারই মাঝে অসহায় ভাবে
দু’জোড়া অসহায় চোখ
আজও তাকিয়ে আছে আকাশের দিকে
ঈশ্বর!সত্য উদঘাটন হোক।
দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment