নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ জুলাই, ২২৫। আজকের প্রযুক্তি-নির্ভর ও মতামত-ভিত্তিক জগতে “জ্ঞান” শুধুমাত্র কোনো একক ব্যক্তির চেতনার উৎস নয়। এখন জ্ঞানের পরিধি তৈরি হয় সামাজিক অবস্থা, প্রযুক্তির ব্যবহার, নানা সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান ও মাধ্যমের প্রভাবে। প্রযুক্তি নির্ভর জ্ঞানের সেই ব্যাক্তিগত বোধগম্যতা ও তার সামাজিক প্রভাব নিয়ে একটি বই প্রকাশ করলেন স্কটিশ চার্চ কলেজের দর্শনের অধ্যাপক ড. ভার্বি রায়। “Extended Knowledge & Social Epistemology” নামে এই গবেষণাধর্মী ও দার্শনভিত্তিক এই পুস্তকে তিনি তুলে ধরেছেন কিভাবে আমাদের জ্ঞান বা জানার পরিধি ক্রমশ ব্যক্তির অভিজ্ঞতা, সংস্কৃতি, ধর্ম, পরিবার, সম্প্রদায়, মিডিয়া ও সমাজের মতামত ও বিশ্বাস থেকেও প্রভাবিত হয়।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (BRC)-এর সহযোগিতায় বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা মধুমঞ্জুরি মন্ডল।
লেখক ড. ভার্বি রায় বলেন, ‘সামাজিক জ্ঞানতত্ত্ব’ (Social Epistemology) আধুনিক জ্ঞানতত্ত্বের এক বিশিষ্ট উপাংশ হয়ে উঠেছে, এবং কীভাবে জ্ঞান কেবল ব্যক্তির মানসিক অনুধাবন নয় বরং একটি সামাজিক নির্মাণ সেটাই তুলে ধরা হয়েছে এখানে। দর্শনের শিক্ষার্থী ও গবেষকদের কাছে বইটি বিশেষভাবে উপযোগী।
বইটিতে তুলে ধরা হয়েছে: জ্ঞান কীভাবে ব্যক্তি নয়, বরং সমাজ, প্রতিষ্ঠান, প্রযুক্তি ও গোষ্ঠীগত আচরণের মাধ্যমে গড়ে ওঠে। বর্তমান ‘ইনফরমেশন এজ’-এ সত্য ও ভ্রান্তির ব্যবধান নির্ধারণে সমাজের ভূমিকা কী এবং আধুনিক দুনিয়ায় তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ‘প্রসারিত জ্ঞানের’ ভিত্তি তৈরি করে তার সঠিক ব্যাখ্যা করা হয়েছে ।
ঐতিহ্যবাহী এই স্কটিশ চার্চ কলেজেই পড়াশোনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ ও এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মতো খ্যাতনামা দার্শনিকর। প্রতিষ্ঠানের গৌরবময় বিদ্যাচর্চার ধারায় ড. রায়ের গবেষণা নতুন মাত্রা যোগ করল বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষা মধুমঞ্জুরি মন্ডল।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের একাডেমিক ডিন ড. সুমন্ত রুদ্র বলেন, জ্ঞান যে কেবল ব্যক্তিগত নয়, বরং একটি সামষ্টিক সামাজিক বাস্তবতা এই উপলব্ধির মাধ্যমে দর্শনের নতুন আলোচনার পথ খুলে দিয়েছে এই পুস্তক।
দর্শনের নতুন দিগন্ত নিয়ে স্কটিশ চার্চে গবেষণাধর্মী পুস্তক প্রকাশিত হল….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।












Be First to Comment