গোপাল দেবনাথ : কলকাতা, ২২ জানুয়ারি, ২০২৫। গত ১৯ জানুয়ারি রবিবার সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির এ অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে আয়োজিত হল তৃতীয় অল বেঙ্গল ওপেন আয়রন লিফটিং, বডি বিল্ডিং, আর্ম ফাইটিং, যোগা, ডান্স চ্যাম্পিয়নশিপ-২০২৫। এদিন সকাল থেকেই সব ধরণের প্রতিযোগীতা শুরু হয়ে যায়।
রাজ্যের ১০টি জেলার ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও দুই পড়শি রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই চ্যাম্পিয়নশিপে। এই রাজ্যের জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, মালদহ, হুগলি, হাওড়া, বর্ধমান, রাজগঞ্জ উল্লেখযোগ্য।
রাত পর্য্যন্ত চলে এই সারাদিনব্যাপি প্রতিযোগিতা। এদিন বিচারক মন্ডলীর বিচারে ম্যান অফ স্টিল খেতাব পেলেন পুরুষ বিভাগে সুকান্ত মন্ডল ও শুভজিৎ দেউড়ি। মহিলাদের মধ্যে প্রত্যুষা অধিকারী, অনন্যা ও বিথিকা রায়। বেস্ট পোজারের খেতাব পেলেন চন্দন হাজরা। বেস্ট ডান্সার এর খেতাব পেলেন একসাথে চারজন ওলিপ্রিয়া, পৌলমী, সোনালী এবং স্বস্তিকা। বেস্ট লিফটার এ. ভি. স্বামী ও শুভম।
টিম চ্যাম্পিয়ন এর খেতাব পেল হালিশহর। এদিনের অনুষ্ঠানে অতিথি এবং বিচারক মন্ডলীর সদস্যরা হলেন বিমল চন্দ, পার্থ চন্দ, পৃথা চন্দ, গোপাল দেবনাথ, বিজয় সিং, শুভজিৎ ঘোষ, গৌরাঙ্গ চক্রবর্তী, প্রদীপ সাহা, পাঁচুগোপাল দাস, উৎপল মন্ডল এবং অভিষেক গুপ্তা। অফিসিয়ালের দায়িত্ব সামলেছেন মহেশ্বরী বারুই, আমিশারাজ, আয়েশারাজ, অনির্বান নন্দী এবং সোমনাথ।
সমগ্ৰ অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন এই সংস্থার কর্ণধার ব্যায়ামবীর এবং বলিউড ও টলিউডের অভিনেতা অশোকরাজ। বিজয়ীদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিগণ।
তৃতীয় অল বেঙ্গল ওপেন আয়রন লিফটিং বডি বিল্ডিং আর্ম ফাইটিং যোগা ডান্স চ্যাম্পিয়নশিপ -২০২৫….।

More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
More from SportMore posts in Sport »
- Asian Paints Brings the Colours of Cricket Alive with a Powerful Cricket Anthem….
- Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact…
- পাকিস্তানকে চূর্ণ করে ভারতের জয়…..।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা সার্ভিসেস…।
- প্রয়াত ফুটবলার ইলিয়াস পাশার পরিবারের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল…।












Be First to Comment