নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০২৫। : সভ্যতার অগ্রগতি, কংক্রিট ঘেরা আকাশ।
বাঁচতে চাওয়া সবুজ নিয়ে, মুক্ত যেথা বাতাস। অর্থাৎ প্রকৃতিকে ফুটিয়ে তোলা হচ্ছে ঢাকুরিয়া উত্তরপল্লী ক্লাবের মন্ডপে। মূলত গাছ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে শিল্পী মাইকেল বোসের মন্ডপ সজ্জা এবং প্রতিমা নির্মাণের ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতি ও তার জীবন প্রণালী, মানুষ কে সবসময় নিয়ে চলে গতিশীলতায় ,যা প্রদান করে স্বাচ্ছন্দ্যের ঝা চকচকে চাদর, আর মুড়েদেয় সবুজ ঘেরা মাঠ ও মুক্ত আকাশ। এখানে হয়তো মানুষ উন্নতির চূড়ায়, কলকারখানার ধুয়ো উড়িয়ে এগিয়ে চলেছে। যা টাকার যোগান দিলেও কেড়ে নিচ্ছে ভবিষ্যতের শ্বাস প্রশ্বাস। একবার ভেবে দেখুন তো, একটা গাছ কি শুধু একটা প্রাণ। না কথাটা আংশিক সত্য হলেও এর গুণগত বিশ্লেষণ অনেক গভীর…..
একটি গাছ শুধু প্রাণের সঞ্চার করেনা,
শেখায় ত্যাগ – যে নিজেকে উজাড় করেদেয় জাতি – বর্ণ, বড় – ছোটর ভেদাভেদ ছাড়া।
শেখায় দৃঢ় মানসিকতা – ঝড় – বৃষ্টি – রোদ মাথা পেতে নিতে, জীবনের সকল পরিস্থিতিতে।
তাই মানুষ আর মান ও হুশ তৈরির কারিগর এই গাছ, আমাদের প্রকৃতি মাতার অনন্য এক প্রজাতি যা জানে শুধু মন খুলে দিতে ।
৬০০০ বৃক্ষ নিয়ে আমাদের প্রচেষ্টা দূষণ মুক্ত বাতাস প্রতিস্থাপন, যা প্রতিটি মানুষের ভবিষ্যৎ করবে সুনিশ্চিত আর আগামীর চিন্তা করবে মুক্ত। গাছের মাধ্যমে আমরা প্রকৃতির বুকে এক মুঠো অক্সিজেন ছুঁড়ে, সভ্যতার রথ কে এগিয়ে নিয়ে যাব।আমাদের প্রচেষ্টা ,এই প্রকৃতি মাতার সবচেয়ে মূল্যবান প্রাণ কে সন্মান প্রদান ।মণ্ডপ সজ্জার মাধ্যমে আমাদের উদ্দেশ্য, এই গাছের জীবনের শিক্ষা হয়ে উঠুক সবার জীবনের পাথেও , তাই আমাদের মা আসছেন পাতার শয্যায় সবুজায়নের পতিক হয়ে, যা মানুষ কে মানসিক ও গুণগত শান্তির বার্তা প্রদান করবে ।
আর আমরা দৃঢ় প্রতিজ্ঞ মানুষের মূল্যবোধের বৃক্ষ রোপণে। ৬০০০ গাছের মুন্ডোপ ও পাতা ঠাকুর।সারা পৃথিবীতে সবুজের খুব প্রয়োজন সবুজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না আসল দুর্গায় সবুজ। গাছে আমাদের দুর্গা। গাছের মণ্ডপ পাতার প্রতিমা তৈরি করছেন ঢাকুরিয়া উত্তর পল্লী ক্লাবের মন্ডপ ও প্রতিমা শিল্পী মাইকেল বোস।
ঢাকুরিয়া উত্তর পল্লী ক্লাবের এবারের থিম ‘সবুজ পৃথিবী’….।

More from ArtMore posts in Art »
- ‘IN THE NAME OF GOD’…..
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- Shyam Sundar Co. Jewellers Celebrated Shuva Deepabali, The Festival of Light….
- Merlin Group Presents 7th Edition of “Merlin Sera Pujo Award 2025″….
- Foreign diplomats connect with the soul of North Kolkata at Chaltabagan Durga Puja…..
More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।













Be First to Comment