শিখা দেব : কলকাতা, ২৯ আগস্ট ২০২৩। একেই বলে বাজিমাত ইস্টবেঙ্গলের। নাটকীয় জয়। দুই গোলে পিছিয়ে থেকে জয় তুলে আনা যায় তার উদাহরণ ইস্টবেঙ্গল। নির্দিষ্ট সময়ে ইস্ট বেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেডের খেলাটি ২-২ গোলে শেষ হওয়ার পরে, টাই ব্রেকারে প্রতিপক্ষ দলকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপ ফাইনালে লাল হলুদ ব্রিগেড।
খেলার শুরু থেকেই পাহাড়ি দল আক্রমণ গড়ে তুলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে। খেলার ২২ মিনিটে জাকাব হেডে গোল করে নর্থ ইস্ট দলকে এগিয়ে দেন। বিরতিতে আর গোল হয় নি। তবে আবার আক্রমণে ফিরে এসে ৫৭ মিনিটে ফাল্গুনী গোল করে নর্থ ইস্ট দলকে দুই গোলে এগিয়ে রাখেন। পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল আক্রমনের ঝড় তুলে ৭৭ মিনিটে নাওরেম গোল দিয়ে ব্যবধান কমান। দ্বিতীয় পর্বের ইনজুরি সময়ে নন্দকুমার পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। শেষ পর্যন্ত টাই ব্রেকারে ইস্টবেঙ্গল ৫-৩ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ফাইনালে খেলবার পথ পরিস্কার করে নেয়। লাল হলুদ মশালের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে যুবভারতী স্টেডিয়াম ছাড়েন।
ডুরান্ড কাপ ফাইনালে লাল হলুদ ব্রিগেড….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment