নিজস্ব প্রতিনিধি : জোকা, ৩০ অক্টোবর, ২০২৫। দীপাবলির আলো ফিকে হওয়ার আগেই দক্ষিণ কলকাতার জোকায় ডি.টি.সি সাউদার্ন হাইটস আবাসনে জগদ্ধাত্রী পুজোয় দেখা মিলল এক টুকরো চন্দননগর! এবছর প্রথমবারের মতো এই আবাসনে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পূজার, যার মূল ভাবনা “সনাতন সংস্কৃতি”। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পূজা মণ্ডপে। যেন ছোট্ট চন্দননগর নেমে এসেছে দক্ষিণ কলকাতার এই আবাসনে।
আবাসনের প্রায় ১৩০০ ফ্ল্যাট ও সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দাকে একত্রিত করে এই পূজার আয়োজন করেছে ডি.টি.সি সাউদার্ন হাইটস কালচারাল অ্যাসোসিয়েশন। পুজো কমিটির প্রেসিডেন্ট পুলক কুমার মুখার্জি জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য হল সনাতন ধর্মের রীতি মেনে পূজা করা এবং চন্দননগরের ঐতিহ্যকে এই আবাসনের মানুষদের সামনে তুলে ধরা।”
মণ্ডপের ভাবনা ও নির্মাণের দায়িত্বে ছিলেন পূজা কমিটির সদস্য সলিল কুমার দাস। তাঁর নকশা ও তত্ত্বাবধানে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্যান্ডেল, যা আলো, রঙ ও শৈল্পিকতায় যেন হুবহু চন্দননগরের স্মৃতি জাগিয়ে তুলেছে।
পুজো পরিচালনার দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে অন্যতম অংকুর রায় এবং নুপুর ভট্টাচার্য।
বাসিন্দারা জানাচ্ছেন, এই প্রথম বছরের পূজোতেই এমন সাড়া পড়েছে যে আগামী বছর আরও বড় পরিসরে, আরও মনোজ্ঞভাবে পূজা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
জোকার আবাসনে জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর….।

More from CultureMore posts in Culture »
- মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা ও প্রণব মহামিলন মেলা…।
- কলকাতায় ‘Lenscape Kerala’ কেরালার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে অভিনব চিত্র প্রদর্শনী ভিক্টোরিয়া মেমোরিয়ালে…।
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়, লক্ষ্মীর সাথে কার্তিক, সরস্বতীর সাথে গণেশ অপরূপ মূর্তি নির্মাণে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল…।
- ঈদ-উল-ফিতরে পুলিশ অফিসারকে সংবর্ধনা, হাওড়ায় সম্প্রীতির বার্তা…।
- হলদিয়ায় রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৩০০০ বস্ত্র বিতরণ ও বৃদ্ধাশ্রমের জন্য ২ একর জমি দান…।
More from InternationalMore posts in International »
- কাছে এসে বসতে হবে, ছুঁয়ে দেখতে হবে স্পর্শের অনুভূতি….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট পর্ব -২….।
- আজ মোবাইল ফোনের ৫৩ তম জন্মদিন….।
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- জ্যাকসন গ্রুপ একটি টেকসই ভবিষ্যতের অগ্রদূত হতে সৌরভ গাঙ্গুলীর সাথে অংশীদারিত্ব করেছে….।
- নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।
More from SocialMore posts in Social »
- Honouring Strength and Resilience: Manipal Hospital Rangapani and Lions Club of Siliguri Ananyo Felicitate Women Survivors…
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
















Be First to Comment