জেগেছে বাঙলা
—————————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
—————————————-
জেগেছে বাঙলা, ক্ষেপেছে বাঙালি
হিন্দু মুসলমান,
জেগেছে বাঙাল জেগেছে ঘটি
একটাই স্লোগান-
“উই ওয়ান্ট জাস্টিস”,
এবার দেখি নাটক করে
কোথায় লুকিয়ে থাকিস ?
বারে বারে এই ধামাচাপা দেওয়া
মিথ্যার বেসাতি,
কলুষিত আজ বাঙলার মাটি
কলুষিত এই জাতি !
আর কতকাল ঘুমিয়ে থাকবে ?
জেগে ওঠো বাঙালি
মুঠো করে হাত গর্জে ওঠো,
আর নয় কূটকচালি !
এবার সত্য সামনে আনো
আর নয় অভিনয়
বাঙালি জেগেছে বাঙালি ক্ষেপেছে
নেই মনে আর ভয় ।
অভয়া, নির্ভয়া বাঙালি তনয়া
আর কত বলি হলে
প্রশাসনের চেতনা ফিরবে ?
চেয়ে দেখ দলে দলে
অভয়া তনয়া অভয় তনয়
দু’হাত আকাশে তুলে
গর্জে উঠে বিচার চাইছে,
ভুলেও যেওনা ভুলে
এই বাঙলায়ই জন্মে ছিলেন
দিনেশ, বাদল, বিনয়
জেন এই কথা বাঙালি আজও
তেমনি অকুতোভয় ।
জেগে ওঠো বাঙালি মুঠো করে হাত গর্জে ওঠো, আর নয় কূটকচালি….. !

More from GeneralMore posts in General »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস….।
- The 77th Republic Day was celebrated with great enthusiasm at Braithwaite & Co. Limited…..






Be First to Comment