নিজস্ব প্রতিনিধি : উত্তরকাশী, ৬ সেপ্টেম্বর, ২০২৫। ভারী বৃষ্টিতে জম্মু ও উত্তর কাশীতে একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘ। ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখা ও উত্তর কাশীর আশ্রমের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা দুর্গত পরিবারগুলিকে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিগত কয়েকদিন ধরে।
জম্মুতে এই কাজে সহযোগীতা করতে উপস্থিত ছিলেন জুগল কিশোর শর্মা এবং জম্মুর প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি কিশনপুর, কানহা পোতা, কনইয়ালা, ছুর্তা, ঝাঝর কোটলি, মান্ড, দানসাল এবং বজালতা তে বসবাসকারী পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে শুকনো খাবার ,রেশন ও ত্রিপল।
ভারত সেবাশ্রম সংঘের জম্মু-কাশ্মীর শাখার সম্পাদক শ্রীমৎ স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজ বলেন,
“আমাদের উদ্দেশ্য বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। এই ত্রাণসামগ্রী হয়তো সীমিত, তবে তা পরিবারগুলিকে তাত্ক্ষণিক চাহিদা মেটাতে এবং বিপর্যয় থেকে সামলে উঠতে সাহায্য করবে।” সংসদ সদস্য জুগল কিশোর শর্মা বলেন,
“অতিবৃষ্টির ফলে গ্রামের মানুষ ভীষণ কষ্টে আছেন। এই সাহায্য তাদের কাজে লাগবে। প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত বলেন,
স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আহ্বান জানাই যেন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুর্গত এলাকার মানুষদের উদ্দ্বার কাজের পাশাপাশি তাদের জামা কাপড়, খাবার, ত্রিপল সহ সব ধরনের প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে সঙ্ঘের পক্ষ থেকে।
জম্মু ও উত্তর কাশীতে বর্ষনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে ভারত সেবাশ্রম সংঘ….

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..











Be First to Comment