Press "Enter" to skip to content

চলছে এখন এস,আই,আর(SIR)…।

Spread the love

অশোক ব্যানার্জী : কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৫।
——————————————————-
ভোটার তালিকা সংশোধন
করবেন এবার কমিশনার
তার ফতোয়া এবার জারি
করার পরেই ধুন্ধুমার
কাণ্ড নানান চলছে দেখছি
চারদিকেতে,রাজ্য জুড়ে !
কেউ বা বলছে জ্বালিয়ে দেব,
লণ্ডভণ্ড দেব করে ।
“বি,এল,ও” রা চাপে আছেন
দু’দিক থেকেই আসছে চাপ
“এ যে দেখছি শাঁখের করাত”!
ভাবছে তারা বাপরে বাপ ।
কেউ বা করছে আত্মহত্যা
আশঙ্কা আর ভয় থেকে,
মনটা বড়ই খারাপ লাগে
এ সব পরিনতি দেখে ।
এ তো আর এন,আর,সি, নয়
ভোটার তালিকা সংশোধন,
তবে কেন আস্ফালন আর
ভয় ভীতিতে এই মরণ !
রাজনীতির দল গুলো সব
আছে যে যার ধান্ধা নিয়ে
আখের গোছাতে ব্যস্ত সবাই
দেশের ভালো ভুলে গিয়ে ।
এরাই নাকি রাজনীতিবিদ
মহান নেতা এক এক জন ?
এদেরই নানান আজব কাণ্ডে
দেশ রসাতলে যাচ্ছে এখন।
কেন্দ্র, রাজ্য, যেদিকে তাকাই
পাহাড় প্রমাণ ভণ্ডামি
দেশটা নিংড়ে  ছিবড়ে করতে
ওদের নানান নোংরামি ।
লুটেপুটে খাচ্ছে সবাই
যারাই করছে রাজনীতি,
রাজনীতিবিদ আর মাফিয়া
সমার্থক আজ সত্যি অতি।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.