নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ আগস্ট, ২০২৫। গণেশ শুধুমাত্র পূজিত দেবতা নন, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও সাফল্যের অনুপ্রেরণা। সেই ভাবনা থেকেই আমাদের জীবনে গনেশ ঠাকুরের অবদান নিয়ে ইংরাজী বই লিখেছেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও জ্যোতিষ রাজা ভৌমিক। গনেশ চতুর্থীতে কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে ‘শ্রী গণেশ – দ্য আইকন অব সাকসেস’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট বাচিকশিল্পী ঊর্মিমালা বসু। বইটি প্রকাশ করেছেন ‘বুকপেকার্স’ প্রকাশনা সংস্থা। কর্ণধার বসুন্ধরা ঘোষাল এই ধরনের অভিনব বই প্রকাশের উদ্যেশ্য তুলে ধরেন।
ঊর্মিমালা বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ করেন এবং সদ্যপ্রকাশিত গ্রন্থ ‘শ্রী গণেশ’ থেকে নির্বাচিত অংশ পাঠের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে তাঁর বক্তব্যে রাখেন। লেখক রাজা ভৌমিক বলেন, কেন সবার আগে ভগবান গণেশের পূজো করা হয়, তার এই রূপের মাহাত্ম্য কি, আমাদের জীবনে ভগবান গণেশের কি অবদান সেগুলি তুলে ধরতেই এই গ্রন্থের রচনা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বইটির মুখ্য সম্পাদক উপমন্যু মজুমদার। তিনি গ্রন্থ থেকে বিশেষ কয়েকটি অংশ তুলে ধরেন তিনি।
সংবাদপাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
গনেশ চতুর্থীতে প্রকাশিত রাজা ভৌমিকের বই ‘শ্রী গণেশা- দা আইকন অফ সাকসেস’….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।












Be First to Comment