গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ এপ্রিল, ২০২৪। প্রবল তাপদাহের মধ্যেও সাংবাদিকদের ছুটি নেই। নিজের ও পরিবারের আপনজনের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার ও সময় নেই। এই রাজ্যের সাংবাদিকদের অন্যতম সংগঠন ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাবের উদ্যোগে আগামী ৫ মে রবিবার সুবর্ণ বণিক সমাজ হলে নারায়ানা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হতে চলেছে স্বাস্থ্য শিবির। সংস্থার সদস্যরা তাদের পরিবারের সকলকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক ইমনকল্যাণ সেন এবং সভাপতি প্রান্তিক সেন। নারায়ানা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যে সকল পরীক্ষা গুলো করবেন তা হলো শরীরের ওজনের মাপ সেইসাথে ব্ল্যাড প্রেসার, রক্তের শর্করা পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বোন মিনারেল ডেনসিটি টেস্ট, পি এফ টি এবং ই সি জি। যদি ডাক্তারবাবু নির্দেশ দেন তা হলেই ই সি জি করা হবে। এ ছাড়াও থাকবে রোগ অনুযায়ী সুস্থ থাকার জন্য ডাক্তারবাবুদের সঠিক পরামর্শ। ওইদিন সদস্যদের জন্য বিশেষ চমক থাকার সম্ভবনা আছে।
ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজিত হবে….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।












Be First to Comment