গোপাল দেবনাথ: কলকাতা,১২ই জানুয়ারি ২০২০ ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাব আয়োজিত বাৎসরিক পিকনিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে কলকাতা ময়দানে কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার কাবাডি টেন্ট এর পরিচ্ছন্ন মাঠে। এই পিকনিকে প্রায় ২০০ জন সাংবাদিক ও তাদের পরিবার পরিজন অংশ গ্রহণ করে। এই শীতের সকালে বাচ্চা ছেলে মেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বয়স্ক মানুষদের সমস্ত খেলায় অংশগ্রহণ নজর কাড়ে। খেলা ধূলার মধ্যে ছিল মেমোরি টেস্ট, অঙ্ক করা, ফুটবলে লাথি মারা, উইকেটে বল ছোঁড়া ও ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। এ ছাড়া ও ছিল নানা ধরণের আনন্দের উপকরণ। সমস্ত জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। পিকনিক হবে আর খাওয়া হবে না তাকি হয়!সকালের ও দুপুরের খাওয়া এক কথায় অনবদ্য। এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করে সকল সদস্য ও তাদের পরিবার অত্যন্ত খুশি বলে জানা গেল। উদ্যোক্তারা জানালেন এই মাসে কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলায় ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাবের স্টলে সদস্যদের অংশ গ্রহন করার জন্য।











Be First to Comment