সায়ন দেবনাথ : কলকাতা, ১৮ আগস্ট ২০২৪। রাধা কৃষ্ণের ঝুলন মহোৎসব সারা বিশ্বের সাথে পালিত হচ্ছে কলকাতার কৃষ্ণপুরে। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সেইসাথে ক্লাবের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করা হয়। একদিকে রাধা কৃষ্ণের ঝুলন দর্শনে ভক্তরা মুগ্ধ তার সাথে সুস্বাদু প্রসাদ গ্রহণ। অন্যদিকে মঞ্চে আয়োজিত হলো অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল। আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব।
এই ক্লাব ১৯৯৪ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। এদিন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দ কে সম্মানিত করেন ক্লাব সম্পাদক তাপস প্রামানিক। সাথে ছিলেন অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও স্পোর্টস পার্সন অশোকরাজ বারুই।
ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বিশ্বজিৎ মন্ডল, সনাতন মন্ডল এবং বলরাম মন্ডল। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অশোকরাজ আয়োজন করে শারীরিক কসরৎ- পুশ আপ, স্কোয়াটস, আর্ম রেস্টলিং, বাইসেপ কার্ল, বডি বিল্ডিং এবং পুরুষদের দেহসৌষ্ঠব প্রদর্শনী।
সর্বমোট ৩৫ জন প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিশিষ্ট অতিথি বিমল কুমার চন্দ কে উত্তরীয় দিয়ে বরণ করে স্মারক তুলে দেন।
প্রবীণ সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায় এবং চিত্রসংবাদিক রাজেন বিশ্বাস কে দুই সংস্থার পক্ষ থেকেই উত্তরীয় এবং ট্রফি দিয়ে বরণ করে নেওয়া হয়। আর্ম রেস্টলিং এবং বডি শো অনুষ্ঠান শেষ হওয়ার পর আমিশারাজ যোগা গ্লাস ব্যালেন্স এবং আর্টিস্টিক প্রদর্শন করে সকলের হৃদয় জয় করে নেয়।
জিমন্যাস্টিক প্রদর্শন করে আয়েশারাজ এবং বডি শো এবং ফিটনেস প্রদর্শন করে তাক লাগিয়ে দেয় ছোট্ট অমররাজ। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় মহেশ্বরী বারুই, সুরজ জয়সোয়াল, দীপায়ন ঘোষ, সমর্পিতা ঘোষ এবং অভীরূপ ঘোষ। আর্ম রেস্টলিং এ চ্যাম্পিয়ন হয় পার্থিব সাহা রায়, বাইসেপ কার্ল এ নবজিৎ ঘোষ, পুশআপ এ মহাফুজ রহমান, মেনস ফিজিক এ দীপঙ্কর সরদার, বডি বিল্ডিং এ দেব কুন্ডু এবং স্কোয়াটস এ রাজ বীর।
এদিনের সেরার সেরা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব জিতে নেন দেবকুমার কুন্ডু। পুরস্কৃতদের মেডেল ও ট্রফি দিয়ে সন্মান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিশেষ অতিথি বিমল কুমার চন্দ।
সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন অশোকরাজ বারুই। ঝুলন মেলা উপলক্ষে আগত দর্শকগণ অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে সমগ্ৰ অনুষ্ঠানটি উপভোগ করেন।
কৃষ্ণপুরে ঝুলন মহোৎসব ও অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল….।

More from CultureMore posts in Culture »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
More from SportMore posts in Sport »


















Be First to Comment