শিখা দেব : কল্যানী, ১২ জুলাই, ২০২৫। ইস্টবেঙ্গল কোনওক্রমে কাস্টমসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ল। কোচ বিনো জর্জের খেলোয়াড়দের খেলা দেখে সমর্থকরা হতাশ। এবারে কাস্টমসের কাছে ধাক্কা খেল ইস্টবেঙ্গল। শনিবার কল্যাণীতে কাস্টমস বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে ছিল। লাল-হলুদ ব্রিগেডকে চাপের মধ্যে রেখে ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় কাস্টমস। শলক তেওয়ারি গোল করতে ভুল করেননি। মিনিট চারেকের মধ্যেই সম্মিলিত প্রয়াস থেকে বল পেয়ে কাস্টমসের সৌরভ সেন দুরন্ত শটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। বিরতির আগে আর কোনও গোল হয়নি।
বিরতির পরে কোচ বিনো জর্জ খেলোয়াড় পরিবর্তন করে আক্রমণে দানা বাঁধতে চেষ্টা করেন। খেলার ৬১ মিনিটের মাথায় আনান্তু গোল করে ব্যবধান কমান। তার ১০ মিনিট বাদে ইস্টবেঙ্গল প্রভাস লাকড়ার গোলে সমতা ফেরায়। খেলার শেষে দেখা যায় ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ হাতজোড় করে ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে।
কাস্টমস এগিয়ে থেকেও জয় পেল না ইস্টবেঙ্গলের বিপক্ষে…।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment