রঞ্জিতা দেবনাথ : মন্মথপুর, ২ অক্টোবর ২০২৪। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রনব মন্দিরের পরিচালনায়
প্রতি বছর মহালয়ার দিনে মহিলাদের দ্বারা তর্পন অনুষ্টিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাটের কালনাগিনী নদীবক্ষে কুমারপুর গুন্ডাকাটা খেয়াঘাটে।
এবছরও ভোর থেকেই এই অভিনব তর্পনে আশে পাশে গ্রামের মায়েরা অংশগ্রহণ করেন। স্বামী প্রনবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের পরিকল্পনায় মায়েরা সমূহ রীতি নীতি মেনে তাদের পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনার সাথে সমাজের শান্তি কামনা করেন তর্পনের মাধ্যমে । তর্পনের আগে তারা ঐ গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী গুন্ডাকাটার শিবকুন্ড প্রদক্ষিণ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রাক্তন শিক্ষক অজয় কুমার প্রধান স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৯তম শুভাবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯ জন মায়েদের হাতে আলতা, সিঁদুর তুলে দেন।
মায়েরা মাতৃ জাগরনের জন্য অকাল বোধন সাজে দেবী শক্তির মহিমা প্রকাশ করেন। তর্পন শেষে প্রতি বছরের ন্যায় সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় সঙ্ঘের পক্ষ থেকে।
কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..











Be First to Comment