নিজস্ব প্রতিনিধি : কাকদ্বীপ, ১৮ জানুয়ারি, ২০২৫।পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বাঁশতলা খেয়াঘাটে পতিত পাবনী গঙ্গার শাখা কালনাগিনী নদীবক্ষে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি। রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত,ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত ও বাপুজী গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগাযোগ কেন্দ্রে এই অভিনব গঙ্গা আরতি পরিচালনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির।আয়োজিত হল গত ১৭ই জানুয়ারি পর্যন্ত চারদিনের শ্রীশ্রী প্রণব সংস্কৃতি মেলা। গঙ্গা আরতির প্রথম দিনে ১০০১টি প্রদীপ প্রজ্বলন করে মায়েরা জগৎ সংসারের মঙ্গল কামনা করেন। দ্বিতীয় দিনে যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে জনসমাজে অকল্যাণ দূর করতে আরতির পূর্বে ১৩০টি ধুনুচি নিয়ে মা গঙ্গাকে আহ্বান করেন। তৃতীয় দিনে সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে ১৩০টি মশাল নিয়ে মা গঙ্গাকে আরতি করেন। শেষ দিনে সার্ব্বজনীন শান্তি কামনায় পঞ্চদেবতার নামে একসাথে পঞ্চ বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। অভিনব এই গঙ্গা আরতিতে বারানসী, দক্ষিণেশ্বর, মহামিলন মঠ, বেলুড় মঠ ও ওঁঙ্কার নাথ মঠের পুরোহিতরা আরতিতে অংশ নেন।
অন্যদিকে মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা ও বিনোদন মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সঙ্ঘের পক্ষে স্বামী পরাশরানন্দজী মহারাজ ও স্বামী অন্বেষানন্দজী মহারাজ এবং কাকদ্বীপ বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা, সন্দেশখালীর বিধায়ক শ্রী সুকুমার মাহাতো, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মদন মোহন হালদার সহ বহু বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এই গঙ্গা আরতিতে সেজে উঠেছে কালনাগিনী নদীতটে নব নির্মিত স্থায়ী আরতি বেদী। গঙ্গা আরতি দেখার জন্য নদীর উভয় তীরে উপচে পড়া মানুষের ভীড় জমে ওঠে। ভারত সেবাশ্রম সঙ্ঘ শক্তির আদলে গড়ে ওঠা মন্মথপুর প্রণব মন্দির ছাড়া বাঁশতলা বাজার কমিটি, বিশালাক্ষ্মী মায়ের মন্দির কমিটি ও মন্মথপুর বি বা দি সংঘ সহযোগী শক্তি হিসাবে আরতি ও মেলা সুসম্পন্ন করেন।
কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।

More from CultureMore posts in Culture »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..














Be First to Comment