নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ১২ জুলাই, ২০২৪। বাংলা ভাষার প্রয়োগগত বৈচিত্রকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শুক্রবার শেষ হল তিন দিনের কর্মশালা। বাংলা ভাষার অবস্থান বর্তমান সমাজে জোরালো হচ্ছে না কি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে? কর্মশালার উদ্বোধনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানিয়েছিলেন, “আড্ডা, সাহিত্য, সিনেমা, সোশ্যাল মিডিয়া, বেতার, সংবাদপত্র, টিভি বা গবেষণায় বাংলা ভাষার ভিন্ন ভিন্ন রূপ। সেই ভিন্নতা বাংলা ভাষাকে কখনও বিচ্ছিন্ন করছে কখনও বা ঋদ্ধ করে চলেছে।” কর্মশালার শেষ দিনে আজ উপাচার্য গবেষক ও ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে বাংলা ভাষার প্রয়োগগত দিক নিয়ে আই.এল.এস.আর কর্তৃপক্ষের কাছে মউ চুক্তির প্রস্তাব দেন।
কর্মশালার প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি জানান, “আমরা এতদিন যে বাংলা পড়েছি সেটা মূলত সাহিত্যের বাংলা। এখন দেখা যাচ্ছে, সেটা যথেষ্ট নয়। তাই চাকরি-বাকরির ক্ষেত্রে কর্মশালাটি খুবই কার্যকরী। এতে ছাত্রছাত্রীদের কর্মজীবনের নতুন পথ খুলে যাবে বলেই আমার বিশ্বাস।” সমাজ ও জীবনযাপনে বাংলা ভাষার প্রয়োগগত দিকের এত গুরুত্ব তা প্রত্যেকের বক্তৃতাতেই স্পষ্ট। সে কারণেই বাংলা বিভাগের ভাষা বিশেষজ্ঞ অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল ও ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত আগামী বছর থেকে এই ধরনের কর্মশালা সপ্তাহব্যাপী করার কথা জানান। উল্লেখ্য মুখের ভাষা, প্রযুক্তি ও গণমাধ্যমে ব্যবহৃত বাংলা ভাষার বিভিন্ন রূপ নিয়ে বাংলা বিভাগের তৈরি একটি প্রদর্শনী ঘুরে দেখেন উপস্থিত সকলে।
দিন দিন বাংলা ভাষার বিবর্তন ঘটছে। খিস্তি, আড্ডা বা সোশ্যাল সাইটের বাংলা ভাষা মান্য ভাষার থেকে কেন আলাদা হয়ে যায়? এও কি শুদ্ধ বাংলা? গবেষকদের এ প্রশ্নের উত্তরে বক্তা অর্ক দেব ও সংহিতা সান্যাল দর্শন ও মনস্তত্ত্বের প্রসঙ্গ টেনে আনেন। প্রাবন্ধিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মতে, “স্কুল বা কলেজ নয়—বাংলা ভাষার প্রয়োগগত দিক মানুষ শিখছে সামাজিক বা অপ্রাতিষ্ঠানিক মাধ্যম থেকে। আমাদের উচিত বাংলার প্রয়োগগত ক্ষেত্রে আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া।”
কর্মশালার অন্যতম বক্তা সাহিত্যিক সিজার বাগচী আবার মুখের ভাষাকেই প্রয়োগের সপক্ষে দাবি তোলেন। অন্যদিকে আই.এল.এস.আর-এর ডিরেক্টর অধ্যাপক স্বাতী গুহ বাংলা ভাষার সুখ ও দুঃখের মধ্যে একটা চিন্তাসূত্র খুঁজে পান। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় ড. তুষার পটুয়া, ড. পীযূষ পোদ্দার, ড. সীমা সরকার প্রমুখ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মউ স্বাক্ষর, আন্তর্জাতিক গবেষণা হবে বাংলা ভাষা নিয়ে….।

More from EducationMore posts in Education »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।











Be First to Comment