নিজস্ব প্রতিবেদকঃ কল্যাণী, ৯ আগস্ট, ২০২৫। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে দশ দিনের কর্মশালা। শেষ হবে আগামী ১৭ আগস্ট তারিখে। ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই কর্মশালার লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায় বলেন, “সাম্প্রতিক অবস্থাকে মাথায় রেখে সাংবাদিককে হতে হবে সৎ ও নিরপেক্ষ। পাশাপাশি তথ্যের উপর জোর দিতে হবে। যথাযথভাবে যাতে সংবাদটি যাতে পরিবেশিত হয়
সেদিকেও নজর দিতে হবে সাংবাদিককে।”![]()
এই কর্মশালায় ক্লাস নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের অধ্যাপক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকেরা। ক্লাস শেষে লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংবাদিকতা আর সাহিত্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সাহিত্য পাঠই সাংবাদিকের হাতে তুলে দেয় এক অমোঘ অস্ত্র, ভাষাকে ইচ্ছেমতো ব্যবহারের শক্তি।” অন্যদিকে কবি চিন্ময়কুমার দাস জানালেন, “সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে, রাষ্ট্র গঠনে সহজেই সামিল হতে পারে যুব সম্প্রদায়।”
প্রায় ১০০জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে এবারে। জানা গেছে, এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্স করে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে টিভি, রেডিয়ো সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, “ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে, নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিতে হবে। আমরা সেই অনুসারে ছাত্রছাত্রীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছি। যাতে সহজেই তারা প্রতিষ্ঠিত হতে পারে।” বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সংবাদ এখন জীবনের নিয়ন্ত্রক তার পরিবেশন শেখা মানেই প্রভাব সৃষ্টি করার ক্ষমতা অর্জন করা।” কর্মশালায় প্রায় দু’শো ছাত্রছাত্রী ও গবেষকসহ উপস্থিত ছিলেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সঞ্জিত মণ্ডল, কবি চিন্ময় দাস প্রমুখ।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার কর্মশালায় লক্ষ্য কর্মসংস্থান….।

More from EducationMore posts in Education »
- UPSC CSE 2025 Results: APTI PLUS Academy Students Achieve Multiple All India Ranks…..
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from InternationalMore posts in International »
- তপসিয়ায় নতুন বিপণির হাত ধরে আধুনিক গৃহ-সজ্জায় আভিজাত্যের নতুন সংজ্ঞা নিয়ে এলো ‘সেভেন ডিজাইনস’….।
- ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…।
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।











Be First to Comment