বিশেষ প্রতিনিধি : কল্যাণী, ২৬ নভেম্বর, ২০২৪। ২৬ নভেম্বর মঙ্গলবার ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই দিনকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হল তাঁর নামেই স্মারক বক্তৃতা। প্রদীপ জ্বালিয়ে আলোচনাসভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথি দে। তিনি বলেন, “সুনীতিকুমার জাতীয় অধ্যাপক ও ভাষা বিশেষজ্ঞ। তাঁরই জন্মদিনে তাঁকে নিয়ে যে স্মারক বক্তৃতার সূচনা হল সেটি নিশ্চিতরূপে অভিনব।” তাঁর আরও সংযোজন, “বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এই বক্তৃতা সিরিজ গবেষকদের সমৃদ্ধ করবে।” বাংলা ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক সুখেন বিশ্বাস জানালেন, “রবীন্দ্রনাথের একাধিক লেখায় সুনীতিকুমারের প্রসঙ্গ আছে। সুনীতিকুমারই ও.ডি.বি.এল গ্রন্থে দেখিয়েছেন, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কিন্তু কথ্য রূপে সেটি আরও প্রাচীন। বাংলা ভাষা গবেষণায় তাঁর অবদানকে স্মরণে রেখেই বিভাগে স্মারক বক্তৃতার সূচনা হল।”
প্রায় চারশো ছাত্রছাত্রী ও গবেষকের উপস্থিতিতে এদিনের সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী নন্দ চক্রবর্তী, প্রবীর প্রামাণিক, সঞ্জিৎ মণ্ডল, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, তুষার পটুয়া, পীযূষ পোদ্দার, সীমা সরকার প্রমুখ। সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী তকমা পাওয়ায় স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘বাংলা ভাষায় ধ্রুপদীয়ানা’। মূল বক্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। তিনি জানালেন, “বাংলা সাহিত্যের প্রাচীনত্ব এবং এর যে অনন্য ঐতিহ্য, তার জন্যে এই ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এতে আমরা সকলেই আনন্দিত এবং ভাবীকালের ছাত্রছাত্রীদের এই গৌরব নিশ্চয়ই প্রাণিত করবে।”
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।














Be First to Comment