নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ২৮ মার্চ, ২০২৫ । জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের রাজ্যস্তরীয় আলোচনাসভা। আলোচনাসভা শুরু হয় অধ্যাপক সুমিত মুখার্জির প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক কল্লোল পাল অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারায় একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, “ভারতীয় সংবিধান যা ভারতীয় গণতন্ত্রের ভিত্তি, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই আলোচনাসভা সংবিধান বিষয়ক তথ্য ও ধারণার আদানপ্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে।” প্রায় দেড়শো ছাত্রছাত্রী, গবেষকের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক তপনকুমার বিশ্বাস, অধ্যাপক সুমিত মুখার্জী, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য, আইনজীবী নারায়ণ দাস প্রমুখ।
জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের প্রধান, অধ্যাপক প্রসেনজিৎ দেব জানলেন, “সাধারণ মানুষ সংবিধানকে কীভাবে কাজে লাগাবেন বা কোন পদ্ধতিতে তাঁরা নিম্ন কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবেন এ সকল বিষয়ের উপর আলোকপাত করা হল। এই আলোচনা সাধারণ জনগণের পাশাপাশি এল.এল.এম ও এল.এল.বি ছাত্রছাত্রীদের স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।” কীভাবে অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষেরা স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্বের জন্যে লড়বেন তা উঠে এল আজকের আলোচনাসভায়। বিশ্ববিদ্যালয়ের এ.পি.সি সভাকক্ষে গবেষণাপত্র উপস্থাপন ও বক্তৃতার পাশাপাশি উদ্বোধন হয়েছে তিনটি বই। সেগুলি যথাক্রমে ‘অ্যাডাল্ট এডুকেশন ইন ইন্ডিয়া’, ‘দ্য লাঙ্গুয়েজ ব্রিজ’ ও ‘সংবিধান কাব্যগাথা: ভারতকথা’।
কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।

















Be First to Comment