নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ মে ২০২২। কলকাতা পৌরসভার ৪০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা দত্তের উদ্যোগে বিদ্যাসাগর উদ্যানে (কলেজ স্কোয়ার) এ নবনির্মিত ওয়ার্ড অফিস উদ্বোধন হয়ে গেল। এই নতুন ওয়ার্ড অফিস উদ্বোধন হওয়াতে ওই অঞ্চলের মানুষের সুবিধে ও সমস্যার কথা খুব সহজেই জানতে পারবে ওয়ার্ডের পৌর প্রতিনিধি। এই নবনির্মিত ওয়ার্ড অফিস নির্মাণের ফলে ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধির সাথে ওখানকার মানুষের জনসংযোগ আরো বেড়ে গেল।

এই নতুন ওয়ার্ড অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দত্ত, সোমা চৌধুরী, রাজেশ সিনহা, প্রবন্ধ রায়, বিশ্বরূপ দে, অরুণ হাজরা, রেহেনা খাতুন ছাড়াও বহু বিশিষ্ট মানুষ।

















Be First to Comment