রাজর্ষি মজুমদার : কর্ণধার ও প্রকাশক, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড। ২৩ জুলাই, ২০২০। এই বছর টা মনে হচ্ছে আমাদের করোনা মহামারীর ভয় নিয়েই কাটিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত করোনা ভাইরাস কে পুরোপুরি বাগে আনা সম্ভবপর হয়নি। যতদিন অবধি এই ভাইরাসের টিকা আবিষ্কার হচ্ছে ততদিন মানুষের মনে ভয় ও আশঙ্কা দূর হবে না। আনলক কালে এই রোগ চারিদিকে বিস্তার লাভ করেছে। আমাদের দেশ তথা রাজ্যে যেমন রোগীর সংখ্যা বেড়েছে ঠিক তেমনই মৃত্যুর সংখ্যা ও প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজ থেকে আমাদের রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন শুরু হলো। এই সপ্তাহে আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন। আগামীদিনে কোন কোন বারে লকডাউন হবে রাজ্য সরকার যথা সময়ে জানিয়ে দেবে বলে জানা গেছে। এই করোনা ভাইরাস আমাদের জীবনের ধারাটাই বদলে দিল। এতদিন আমরা সবাই শুধু নিজেদের চিন্তায় ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে আমরা নিজেদের ছাড়া আর কিছুই ভাবতেই পারতাম না। আমাদের নিজেদের পরিবার বা তাদের জীবনের উন্নতি ছাড়া আর কোন কিছুই লক্ষ্য ছিল না। কিন্তু হঠাৎ করে সব যেন থেমে গেল! আমাদের চোখের সামনে সব কিছুই যেন অনিশ্চিত। আগামীদিনে কি নিয়ে চিন্তা করতে হবে সেটাই বুঝতে পারছি না। একা একা একমুহূর্ত নীভৃতে বসে ভাবলেই গা ছম ছম করে উঠছে। এর পরে কি হবে? আগামী বছর ২০২১ সাল দেখতে পাবো তো! চারিদিকে হাহাকার অবস্থা, বহু মানুষ কর্মহীন হয়ে দুর্দশার মধ্যে দিয়ে দিন গুজরান করছে। যে সকল মানুষ এই পরিস্হিতির সাথে মানিয়ে নিতে পারছেনা তারা নিজের জীবন শেষ করে দিচ্ছে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের একটু বোঝা উচিত রেশনে শুধুমাত্র চাল গম পেলেই জীবন চলে না। বর্তমানে বই ব্যবসার অবস্থা খুবই শোচনীয়। আগামীদিনে কি ভাবে এই ব্যবসা চালিয়ে নিয়ে যাবো এই নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। এত কিছু খারাপের মধ্যেও একটা ভালো দিক খুঁজে পেয়েছি তা হল আমাদের নিজেদের মধ্যে মানসিক দূরত্ব অনেক কমে গেছে। আমাদের নিউক্লিয়ার পরিবার থেকে বেরিয়ে এসে আমরা বাইরের লোকের কাছ থেকে নানা ধরনের উপদেশ নিচ্ছি। আমরা সবাই একসাথে কাজ করছি আমাদের সমাজের মানসিক দূরত্ব কমিয়ে দিয়ে। মনে হচ্ছে আমাদের কোন শত্রু নেই, সকলেই বন্ধুর মতো আচরণ করছে। আমরা আমাদের নিজেদের স্বার্থ ত্যাগ করে তৈরি করতে চলেছি এক নতুন সুন্দর সমাজ। সেই সুন্দর সমাজের কথা আগামী প্রজন্ম মনে রাখবে বলে আমার বিশ্বাস।
করোনা কালে দীর্ঘ লকডাউন সময়ে আমাদের নিজেদের মধ্যে মানসিক দূরত্ব অনেক কমে গেছে……………
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment