নিজস্ব প্রতিনিধি ; কলকাতা / শান্তিনিকেতন, ৭ এপ্রিল, ২০২৪। রবীন্দ্রনাথের গান আমাদের গভীরতম আনন্দের এবং নিবিড়তম বেদনার সঙ্গী। যাঁদের অসামান্য কণ্ঠমাধুর্যে রবিবাবুর গান ক্রমশ হয়ে উঠেছে রবীন্দ্রসংগীত তাঁদের মধ্যে অন্যতম আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা ছিলেন সেই বিরলতম শিল্পী যিনি শুধুমাত্র গান পরিবেশন করতেন না, নিবেদন করতেন।
এবছর কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ। গত ৫ এপ্রিল কণিকার ২৫ তম প্রয়াণ দিবসে কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে বাংলা একাডেমিতে আয়োজিত হলো প্রথম ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিন সন্ধ্যায় সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র-পরিচালক গৌতম ঘোষ। এই আয়োজনে সেদিন সুরে-কথায়-স্মরণ হলো কণিকা-যাপন। প্রসঙ্গত উল্লেখ্য কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে কণিকার স্মরণে আরও একটি বিশেষ সঙ্গীত সন্ধ্যা আয়োজিত হলো রবিবার ৭ এপ্রিল, শান্তিনিকেতনে, কণিকার বাসভবন ‘আনন্দধারা’-য় ‘মোহর বীথিকা অঙ্গন’- এ। এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র শিল্পীরা এবং শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’-র ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুপ্রিয় ঠাকুর, শ্রীমতী মঞ্জু বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের আয়োজক প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য জানালেন “কণিকার শতবর্ষ জুড়ে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে বা হবে তার মধ্যে এই ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’ অন্যতম। বন্যাদি মাসীর কাছে দীর্ঘদিন গান শিখেছেন। তাই সেদিনের বক্তৃতাটি হবে ডেমনস্ট্রেটিভ। কথার অনুষঙ্গে গানও থাকবে এই বক্তৃতায়।” কণিকার ছোটো বোন আশ্রমিক বীথিকা মুখোপাধ্যায় জানান, ” বিভিন্ন অনুষ্ঠান, শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি অভিলেখাগার নির্মাণ ছাড়াও আমরা এবছরই কোনো সময়ে প্রকাশ করব দিদির দুটি গানের খাতার প্রতিকৃতি সংস্করণ। এইদিনের অনুষ্ঠানে,শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’ সঙ্গীত প্রতিষ্ঠানটি পুনরায় শুরু করার কথা ঘোষণা করা হল।এখানে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসংস্কৃতির পাঠ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।এবছর জুড়ে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন এই সঙ্গীত শিক্ষায়তনে।আপনাদের শুভকামনা প্রার্থনীয়।”
কণিকা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ তম প্রয়াণ দিবসে প্রথম মেমোরিয়াল লেকচার

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
- Country Club Welcomes New Year 2026 with Grand Pan-India Celebrations…
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from MusicMore posts in Music »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- DevNet Technologies-এর প্রযোজনায় উদীয়মান কণ্ঠশিল্পী রিশিমা সাহার দুটি নতুন বাংলা গানের প্রকাশ ঘোষণা হল….।
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।

















Be First to Comment