নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫। “ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম “,সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন। রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার ন্যায্য স্বীকৃতির দাবিতে “ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম” সুনির্দিষ্ট একটা প্লাটফর্ম গড়ে উঠেছে। রাজ্যের প্রতিটি জেলার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের এক ছাতার তলায় সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে সামগ্রিক ভাবে সচেষ্ট বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সভাপতি মলয় পিট। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যে খবর পরিবেশণ করেন তা আজ আর উপেক্ষা করার মতো নয়, গণ মাধ্যমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া আজ বহুল জনপ্রিয় এবং প্রচলিত।
প্রচারিত খ্যাতনামা প্রায় প্রতিটি গন মাধ্যমেরই পরিবেশকদের সোশ্যাল মিডিয়া আজ অন্যতম আকর্ষণ। তাই নির্ভর যোগ্য সোশ্যাল মিডিয়ার খবর করতে যাতে কোনোরূপ অসুবিধা না হয় তারই লক্ষ্যে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য । এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী সাংবাদিক সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। এই সংগঠন নিয়ে সকলেই আশাবাদী।
ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment