————————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
————————————-
আবার এলো আজ ফিরে ঐ
একুশে ফেব্রুয়ারী !
আমার ভাষা বাংলা ভাষাকে
শ্রদ্ধা,স্মরণ করি।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
দিনগুলি মনে পড়ে
ছিনিয়ে আনলো ভাষার দাবি
প্রাণ দিয়ে, জোর করে।
সেদিন আমিও গর্ব করে
বলেছি সোচ্চারে,
আমাদের ভাষা মর্যাদা পেল
বিশ্বের দরবারে !
বিশ্ব জানুক আমাদের ভাষা,
জানুক ভাইয়ের কাছে
ভাষার মিল নয়তো শুধু
মনের মিলও আছে !
আজ চেয়ে দেখি হঠাৎ একি !
জানিনা তো কি কারণে
আমরা দু’ভাই বাঙালি, তবু
যোজন ফারাক মনে।
আজ আমি এই বাংলা ভাষায়
চিৎকার করে তাই
বলছি, শোনো ঈশ্বর আর
আল্লায় প্রভেদ নাই।
যিনি ঈশ্বর,তিনি আল্লাহ
তিনিই ইসা-মুসা
তিনিই আবার বাক্ শক্তি,
নিজের নিজের ভাষা ।
তাই বলি আজ এই যে ফারাক
দূর হয়ে যাক সব,
আমরা বাঙালি, এসো এ ভাষার
বাড়াই বৈভব ।
একুশে ফেব্রুয়ারী….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from PoemMore posts in Poem »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »























Be First to Comment