শুভদ্যুতি দত্ত: কলকাতা, ২ জুন ২০২০। দক্ষিণ বঙ্গোপসাগরের পর এবার আরব মহাসাগর। ফের ঘূর্ণাবর্ত। শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ। এবার গুজরাত ও মহারাষ্ট্রে। আবার ও নতুন করে আশঙ্কা দানা বাঁধছে। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ – ওড়িশায়, এবার পশ্চিম ভারতের গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে। বাণিজ্যনগরীতে আগামীকাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অনুমান ধরে নিয়েই রেড আ্যলার্ট ও জারি করা হয়েছে। এমনই পূর্বাভাস ভারতীয় মৌসম বিভাগের। মুম্বইয়ে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তে পারে। পালঘর জেলার মধ্যে বেশি প্রভাব পড়তে চলেছে বলে প্রাথমিক অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করেছেন গুজরাত – মহারাষ্ট্রের উপকূলবর্তী জেলাগুলিকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহা নির্দেশক এস এন প্রধান জানান, ইতিমধ্যেই ২১টি দল মোতায়েন করা হয়েছে। গুজরাতের ৫ টি জেলায় ১১টি দল কাজের জন্য পুরোদমে নেমে পড়েছে। ১০টি দল মহারাষ্ট্রের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে।
উম-পুনের পর ঘূর্ণিঝড় “নিসর্গ” গুজরাত – মহারাষ্ট্রে সতর্কতা…..
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment