নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ জানুয়ারি, ২০২৬কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ গ্রাউন্ডে শুরু হল তিন দিনের উত্তর কলকাতা আন্তঃ কলেজ জেলা স্পোর্টস এন্ড গেমস চাম্পিয়ানশিপ ২০২৫- ২০২৬।
এর উদ্যোক্তা শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার এর উচ্চ শিক্ষা দপ্তর, আয়োজক স্কটিশ চার্চ কলেজ।
এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার বিদেশ বোস।
উপস্থিত ছিলেন যৌথ জনশিক্ষা পরিচালক ড. আশিস ঘোষ, আয়োজক কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মন্ডল, উপাধ্যক্ষ ড.সুপ্রতিম দাশ , কনভেনার ড. উপেন্দ্রনাথ নন্দী প্রমুখ।
এবারে উত্তর কলকাতা জেলার ২৫ টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে দৌড়, লংজাম্প, হাইজাম্প, শটপাট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবারের ক্রীড়া প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার ১৮ জানুয়ারি একই মাঠে ফুটবল ও খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, উত্তর কলকাতা জেলায় কলেজ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে এই আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….

More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from SportMore posts in Sport »












Be First to Comment