নিজস্ব প্রতিনিধি : শিলিগুড়ি, ৮ অক্টোবর, ২০২৫। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি, পানবাড়ি, কুলাপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ…।

More from InternationalMore posts in International »
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।
- “বিশ্ব স্বাস্থ্য দিবসে সিনি-র মাসিক স্বাস্থ্য আলোচনা সূচনা, অসংক্রামক রোগ ও ডুবে যাওয়ার সংকট নিয়ে পথনাট্য….।
- ইগোর দ্বন্দ্বে ভাঙছে সম্পর্ক, সমাধানের খোঁজে সূর্যের ‘পশমিনা’….।
- স্টেথোস্কোপে শুধু শব্দ নয়, শুনতেন মানুষের মন…।
- কাছে এসে বসতে হবে, ছুঁয়ে দেখতে হবে স্পর্শের অনুভূতি….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট পর্ব -২….।
More from SocialMore posts in Social »
- Honouring Strength and Resilience: Manipal Hospital Rangapani and Lions Club of Siliguri Ananyo Felicitate Women Survivors…
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।











Be First to Comment