নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ আগস্ট, ২০২৫। যুব ভারতী ক্রীড়াঙ্গনে রবিবার ডুরান্ড কাপের শেষ চারের খেলায় মুখোমেখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। কিন্তু অবাক হতে হয় দু’দলের প্রথম একাদশের ২২জন ফুটবলারদের মধ্যে ১জন মাত্র বাঙালি ফুটবলার সুযোগ পেয়েছেন। দু’দলের প্লেয়ার লিষ্ট ধরলে ৪২জনের মধ্যে মাত্র ৫জন বাংলার ফুটবলার আছেন। মোহনবাগানে পাসং দোরজি তামাং প্রথম একাদশে একমাত্র বাঙালি ফুটবলার জায়গা পেয়েছেন।
মোট ৫জন বাঙালি ফুটবলারের মধ্যে ইস্টবেঙ্গলের ৩ জন আর মোহনবাগানের ২ জনের নাম দেখা গেল।
বাঙালির প্রাণ ও আবেগের সেরা খেলা ফুটবলে সমর্থকরা চোখ খুলে দেখুন। ঐতিহ্যের ডুরান্ড কাপে কলকাতা ফুটবলের গর্বের বেহাল অবস্হা দেখে বলতে ইচ্ছা করে না লজ্জা।
এদিকে ডায়মন্ড হারবার এফসি চমক দিয়ে দুরন্ত জয় তুলে নিল জামশেদপুর এফ সি-র বিপক্ষে। প্রথমবার ডুরান্ডে খেলতে নেমে শেষ আটের খেলায় ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে জামশেদপুরকে পরাস্ত করে সেমিফাইনালে চলে গেল। কিমা জোড়া গোল করেন।
হায়রে গর্বের ডার্বি! ডায়মন্ড শেষ চারে….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment