প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬। যে দেশের আমজনতার সিংহভাগের সকাল থেকে রাত্রি পর্যন্ত কেটে যায় অকারণ ও হাস্যকর ভারত বিদ্বেষে, তাদের দেশের একটি গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উৎসাহটা আমরা ভিতর থেকে হারিয়ে ফেলেছি। আমরা যতই ভাইচারা দেখাতে চাই না কেন, বিনিময়ে উল্টো দিক থেকে বিষবাষ্প প্রাপ্তির পরম্পরা আগেও ছিল, আছে, থাকবে। ইদানীং আরও একটা বিষয় মাথার মধ্যে কিলবিল করে। ওপার বাংলার ভাষা আন্দোলন কি শুধুই মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে হয়েছিল? আমার সেটা মনে হয় না। চাকরির বাজার, অর্থনীতি, অস্তিত্ব সংকট এমন অনেক আর্থ-সামাজিক ও রাজনৈতিক জটিল ইস্যু ওই আন্দোলনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল। সেসব চুলোয় যাক, রোজ কাঁচা খিস্তি খেয়ে একুশে চুমু খাওয়া যায় না। আর ভাষা হোক বা অন্য যা কিছু হোক, ব্যাবসা বুদ্ধিতে কিন্তু ওপার বাংলার মানুষ হেব্বি সেয়ানা। কয়েক বছর আগে পর্যন্ত কলকাতা বইমেলায় আলাদা বাংলাদেশ প্যাভিলিয়ন বরাদ্দ থাকতো। এর বাইরেও প্রতি বছর প্রথম দিকে মোহরকুঞ্জে এবং পরবর্তী কালে কলেজ স্কোয়ারে স্বতন্ত্র বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বিনিময়ে কখনও বাংলাদেশে অনুষ্ঠিত কোনও বইমেলায় পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রকাশনা সংস্থাগুলোর জন্যে দ্বার উন্মুক্ত করা হয়নি। রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতদের প্রতি পূর্ণ ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়েই বলছি, সব সেলিব্রেশন সবার জন্য নয়। আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত (দয়া করে আবার কেউ আমাকে “বাংলা পক্ষ” ভাববেন না, ওটাও আমার কাছে অচ্ছুত)। তাই আজকের দিনে এই ছবিটাই থাকুক।
আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।

More from CultureMore posts in Culture »
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
- শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- মুম্বাইতে কোল ইন্ডিয়া লিমিটেড-কে ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান….।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
More from InternationalMore posts in International »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- মুম্বাইতে কোল ইন্ডিয়া লিমিটেড-কে ‘বেস্ট এন্টারপ্রাইজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান….।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।








Be First to Comment