শিখা দেব : কলকাতা, ২০ জুলাই, ২০২৪।আবার পরাজিত হল মহমেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং ক্লাব ১-৩ গোলে হার স্বীকার করল উইনাইটেড স্পোর্টিং ক্লাবের কাছে। সাদা কালো শিবিরের এটা দ্বিতীয় হার। এর আগে কালীঘাট মিলন সংঘের কাছে হেরে গিয়েছিল। এদিন খেলার শুরু থেকে দুই দল আক্রমণ গড়ে তুলে গোল করার চেষ্টা করে। কিন্তু গোল হয় নি।
দ্বিতীয় পর্বে ইউনাইটেডের ফুটবলাররা অনেক বেশি পজিটিভ ফুটবল খেলে ৪৭ মিনিটে গোল পেয়ে যায়। দারুন হেড দিয়ে গোল করেন রোমিংথাঙ্গা। সাদাকালো শিবিরের খেলোয়াড়রা সেইভাবে নিজেদের প্রকাশ করতে ব্যর্থ হোন। আবার গোল করে ইউনাইন্টেড স্পোর্টস ক্লাব। এবারের গোলদাতা সুজল মুন্ডা। তারপরে অবশ্য মহমেডানের
মোহিতোষ রায় গোল করে ব্যবধান কমান। সংযুক্ত সময়ে সুজল মুন্ডা আবার গোল করে (৩-১) ইউনাইটেড স্পোর্টস ক্লাবের জয়কে নিশ্চিত করেন।
এদিকে অন্য খেলায় খিদিরপুর ৪-৩ গোলে সাদার্ন সমিতিকে আর ওয়াড়ি ১-০ গোলে পাঠচক্রকে পরাস্ত করে।
আবার পরাজিত হল মহমেডান….।

More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from SportMore posts in Sport »












Be First to Comment