শিখা দেব : কলকাতা, ২০ আগস্ট, ২০২৫। অভিষেকেই চমক দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ডুরান্ড কাপে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ চারের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ডায়মন্ড হারবার ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল। খেলার প্রথম পর্বে কোনও গোল হয় নি।
দ্বিতীয় পর্বে দুই দল ছক বদল করে খেলতে থাকে। খেলার ৬৭মিনিটে ডায়মন্ড হারবারের মিগুয়েল কার্তোজ গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিট বাদে ইস্টবেঙ্গলের আনোয়ার আলি গোল দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন। দুই দল একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে থাকে। ৮৩মিনিটের মাথায় জবি জাস্টিনের দূরপাল্লা শটে বল জড়িয়ে যায় ইস্টবেঙ্গলের গোলের জালে। এই গোলটা অনেক দিন মনে থাকবে উপস্থিত দর্শকদের। ইস্টবেঙ্গলের এই হার সমর্থকদের চূড়ান্ত হতাশ করল।
অভিষেকেই চমক ডায়মন্ড হারবারের ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে…।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment