ইন্দ্রজিৎ আইচ : কলকাতা, ৩০ সেপ্টেম্বর, ২০২৩।
অঙ্গন বেলঘরিয়া বাংলা থিয়েটারের আঙিনায় ৩৭ বছরে পদার্পণ করলো। সম্প্রতি গিরিশ মঞ্চে মঞ্চস্থ হলো তাদের এ বছরের নতুন নাটক ‘মৌন বাঁশরী’। অঙ্গন এই পর্যন্ত যত নাটক প্রযোজনা করেছে নাট্য প্রেমীদের মতে এই নাটকটি সেই গুলির থেকে একটি ব্যাতিক্রমী প্রযোজনা এবং নাটকটি দর্শকদের মনে মণিকঠায় দীর্ঘদিন জাগরুক থাকবে।
নাটকটি একটি গ্রিক পৌরাণিক কাহিনীকে আশ্রয় করে উঠেছে। এটি একটি ভালোবাসার নাটক। দুজন নরনারীর শাশ্বত প্রেমকে ঘিরে গড়ে উঠেছে এই নাটক কিন্ত নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় নাটকটিকে দুটি ভিন্ন সম্প্রদায়ের নরনারীর প্রেম এবং বিবাহকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতপাত, গোষ্ঠীদ্বন্দ এবং সর্বশেষ পরিনতি মৃত্যু এবং তার বিরুদ্ধে প্রতিবাদ সবটাই খুব সুন্দরভাবে তার নাটকে নিয়ে এসেছেন। অভি সেনগুপ্ত তার দীর্ঘদিনের নাটক পরিচালনার অভিজ্ঞতা দিয়ে নাটকটিকে দর্শকদের কাছে আকর্ষনীয় করে তুলেছেন। বিশেষ করে নাটকের বিভিন্ন দৃশ্য কোরাসের মাধ্যমে দৃশ্যগুলিকে মনগ্রাহী করে তুলতে সক্ষম হয়েছে ।
মানবপ্রেমী সঙ্গীতশিল্পী, দেবতাপুত্র অর্ফিউস ভালোবেসে বিবাহ করে মেষপালক গোষ্ঠীর একটি সাধারণ মেয়ে ইউরিদিসকে।
কিন্ত দীর্ঘদিন ধরে মেষপালকদের নেতা আরিস্তেউস ইউরিদিসকে প্রেম নিবেদন করা সত্বেও সাড়া না পেয়ে সে গোষ্ঠীঅধিপতি ভ্যাসিলিউসের সাহায্যে ইউরিদিসকে হত্যা করে।
সমিত দাস, শুভাশিস দত্ত, সঞ্জয় মুখার্জি, সুব্রত সরকার, মৌসুমী পাল তাদের অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলিকে দর্শকদের কাছে জীবন্ত করে তুলেছেন। অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরাও চরিত্র অনুযায়ী যথাযথ।
সৌমেন চক্রবর্তীর আলোক ভাবনা, তপন বিশ্বাসের আবহ ভাবনা, দেবব্রত মাইতির মঞ্চ, সমিত দাস ও সুরজিৎ এর গানের সুর নাটকটিকে এক অন্যমাত্রায় প্রতিষ্ঠিত করেছে যা বাংলা থিয়েটারে একটি কালজয়ী ব্যাতিক্রমী প্রোযোজনা হিসেবে দীর্ঘদিন দর্শকদের মনে থেকে যাবে।
অঙ্গন বেলঘরিয়া’র নতুন নাটক ‘মৌন বাঁশরী’…।

More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- সুভাষগ্রামে মিউনাসের নাট্য আখড়া। সংবর্ধিত হলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য…।
- আহিরির নাট্যোৎসব এবার দশম বর্ষে পদার্পন করলো…।….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…












Be First to Comment