গোপাল দেবনাথ : হাওড়া, ২৪ মার্চ ২০২৪। আগামীদিনে শিল্প সংস্কৃতির বিকাশের লক্ষ্যে হাওড়া সালকিয়ায় অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপি “ভোরাই উৎসব”। রুটি আর গোলাপ আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবে ছিল আবৃত্তি, শ্রুতি নাটক, সেমিনার, অন্তরঙ্গ নাটকের অনুষ্ঠান এবং সেইসাথে ছিল শ্রুতি নাটকের প্রতিযোগিতা। গত ১৬ ও ১৭ মার্চ সালকিয়া শিল্পাশ্রম স্কুলে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন সমাজকর্মী ও বাচিক শিল্পী শ্রীমতি মহাশ্বেতা মুখার্জী। এছাড়াও উৎসবের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী বিভাস চক্রবর্তী এ ছাড়াও ছিলেন অভিনেতা ও পরিচালক শ্রী শুভাশিস ব্যানার্জী। পরিচালক ও অভিনেতা শ্রী দেবাশিস রায়, নাট্যকার শ্রী মৈনাক সেনগুপ্ত, অভিনেত্রী শ্রীমতী সুপর্ণা ব্যানার্জী, অভিনেতা তরুণ দত্ত রায়, অভিনেতা সৌমিত্র তলাপাত্র। প্রাবন্ধিক ও কণ্ঠশিল্পী ডক্টর বিপ্লব চক্রবর্তী সহ বিশিষ্টজন।
উৎসবের প্রথম দিন ১৬ ই মার্চ শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের পরে রুটি আর গোলাপের শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করেন আবৃত্তি, গল্পাভিনয়, আবৃত্তি আলেখ্য ও দুটি শ্রুতি নাটক। এছাড়াও শ্রুতি নাটক পরিবেশন করেন বি গার্ডেন এর প্রত্যাশা।
উৎসবের দ্বিতীয় দিন ১৭ ই মার্চ সকালে শিল্পাশ্রম স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রুতি নাটক প্রতিযোগিতা। প্রকাশ্য এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন দল অংশগ্রহণ ছিল নাজরকারা। প্রতিটি দলের জন্য সর্বাধিক ১৫ মিনিট সময়সীমার এই শ্রুতি নাটক প্রতিযোগিতা ছিল দর্শক শ্রোতাদের জন্য উন্মুক্ত।
এদিন বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠান এবং শ্রুতি নাটক প্রতিযোগিতায় জয়ীদের পুরষ্কার প্রদান। অনুষ্ঠান মঞ্চে রুটি আর গোলাপের নিবেদনে পরিবেশিত হয় যুদ্ধ বিরোধী আবৃত্তি আলেখ্য “রক্তাক্ত পারাবত”। এরপরেই পরিবেশিত হয় পাঁচটি অন্তরঙ্গ নাটক। বিশেষভাবে সক্ষমদের অভিনয়ে “লাভ অ্যান্ড কেয়ার” পরিবেশন করে ললিতা দেব নাগের তত্বাবধানে বিশ্বকবি রবীন্দ্রনাথের বীরপুরুষ। এরপরেই পরিবেশিত হয় থিয়েটার পুষ্পক প্রযোজিত “গল্প দেখা গল্প শোনা” নাটকটি। পরিচালনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও নাট্যশিল্পী আলোকপর্ণা গুহ। এখানেই “রুটি আর গোলাপ” এর প্রাপ্ত মনস্কদের নাটক “আর নহি সামান্যা নারী” পরিবেশিত হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক ড. শুভাশিস বসু নির্মাণ করেছেন এই কাব্য নাটকটি। পরে তপন দাসের নির্মাণে খড়দা থিয়েটার জোন পরিবেশন করে “ফ্রিডম” নাটকটি।
“ভোরাই” উৎসবের পঞ্চম ও শেষ নাটক ছিল কোটনিস মাস থিয়েটার প্রযোজিত রক্তকরবীর দৃশ্যাংশ। বেদান্ত বন্দ্যোপাধ্যায় এই নাটকটি নির্মাণ করেছেন।
“ভোরাই উৎসব ‘২৪” এর সামগ্রিক ভাবনা ও রূপায়ণ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক ড. শুভাশিস বসু। দুদিনের এই উৎসবে গোটা পরিবেশ পরিমণ্ডল সহ সাংস্কৃতিক উপস্থাপনা এলাকার সংস্কৃতি প্রেমীদের মন ভরিয়েছে একথা সোচ্চার কণ্ঠে ব্যক্ত করেছেন উপস্থিত দর্শকরা। বিভিন্ন বিভাগের শিল্পী ও অভিনেতাদের অভিনয় দর্শক শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছে।
হাওড়ায় রুটি আর গোলাপ আয়োজিত ভোরাই উৎসব-২৪…..।

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
- Country Club Welcomes New Year 2026 with Grand Pan-India Celebrations…
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from MusicMore posts in Music »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- DevNet Technologies-এর প্রযোজনায় উদীয়মান কণ্ঠশিল্পী রিশিমা সাহার দুটি নতুন বাংলা গানের প্রকাশ ঘোষণা হল….।
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- সুভাষগ্রামে মিউনাসের নাট্য আখড়া। সংবর্ধিত হলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য…।
- আহিরির নাট্যোৎসব এবার দশম বর্ষে পদার্পন করলো…।….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…























Be First to Comment