গোপাল দেবনাথ: কলকাতা, ১৯শে জানুয়ারি ২০২০ বেলেঘাটা হেমচন্দ্র নস্কর রোডের ‘বেলেঘাটা সুহৃদ ক্লাব’ ১৯৭১ সালে প্রতিষ্ঠা হয়। এই ক্লাব সারা বছর ধরে দুর্গা পূজার সাথে সাথে নানা রকম সামাজিক কর্মকান্ড করে থাকে। এক সময় এই ক্লাব ছোট আকারে শুরু হলেও আজ এর ব্যাপ্তি সুদূর প্রসারী হয়েছে। গত ১৫ বছর ধরে এই সুহৃদ ক্লাব স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসছে। এই বছর নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা শিবির টি ১৬ তম বর্ষে পদার্পন করল। এই স্বাস্থ্য শিবিরটি ডাঃ সিদ্ধার্থ ঘোষের ‘ডাঃ ঘোষ চ্যারিটেবল ট্রাস্টের’ উদ্যোগে আয়োজিত হয়েছে। এই সংস্থার সম্পাদক অমিত সেনগুপ্ত জানালেন, এই শিবিরে নিউরোলজি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, মেডিসিন, অর্থোপেডিক, চক্ষুবিভাগ, ফিজিওথেরাপি, ডেন্টাল, ই.এন.টি, এবং স্কিন এর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও তাৎক্ষণিক রোগ নির্ণয় পরিষেবা যেমন ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই শিবিরে প্রায় ৪০০জন মানুষ নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়েছেন। এই ক্লাবের সহ সভাপতি স্বপন মুখার্জী জানালেন এই ক্লাব প্রাঙ্গনে স্বাস্থ্য শিবির ছাড়াও বহু দুঃস্থ মানুষের হাতে মশারি ও কম্বল তুলে দেওয়া হয়েছে। সুহৃদ ক্লাবের অন্যতম সদস্য আশীষ সাহা জানালেন আমাদের এই সমাজসেবা মূলক কাজ কিছু মানুষের যে কাজে আসছে এটাই আমাদের বড় পাওনা।












Be First to Comment