নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ অক্টোবর, ২০২৫। ভারত সেবাশ্রম সঙ্ঘের সংস্থাপক যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের দিব্যজীবন ও কর্মপ্রেরণাকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির এক অভিনব সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে উদ্বোধন করা হল দুটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “প্রণবাঞ্জলি” অ্যাপ এবং “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেল ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ । তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বামী প্রণবানন্দজী মহারাজ সমাজের সর্বস্তরে সমানভাবে সমাদৃত। তাঁর কর্ম ও চিন্তাধারাই মানবকল্যাণের পথ দেখায় । এই সঙ্গীত সংকলন ভক্তকুল ও সাধারণ মানুষের মনে আধ্যাত্মিক চেতনা ও কর্মপ্রেরণার নবজাগরণ ঘটাবে ।”
এই উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথম সঙ্গীত সংকলনের ১০টি বাংলা ও ১টি হিন্দি গান। সম্পূর্ণ সংকলনে থাকবে মোট ২০টি বাংলা ও ২০টি হিন্দি গান । গানগুলির রচনা করেছেন অনুভব হাজরা ও আচার্য্য সঞ্জয় চক্রবর্তী । সুর সংযোজনও করেছেন আচার্য্য সঞ্জয় চক্রবর্তী । প্রথম পর্বে কণ্ঠ দিয়েছেন আচার্য্য সঞ্জয় চক্রবর্তী, রেশমী চক্রবর্তী, প্রাঞ্জল বিশ্বাস, বিশাখ জ্যোতি, সৌরিক, অয়েন্তিকা, সৌপ্তিক প্রমুখ শিল্পীরা । পরবর্তী সংকলনে অংশ নেবেন জনপ্রিয়শিল্পী কিঞ্জল চ্যাটার্জী, সৃজন চ্যাটার্জী, নির্মাল্য রায়, অঙ্কন ও অঙ্কিতা ।
সংকলনের বিশেষ আকর্ষণ “সঙ্ঘবাণী”, “সাধন সিদ্ধবাণী” এবং “হিন্দু মিলন মন্দির পাঁচালি”-র মতো আধ্যাত্মিক ভাবসম্পন্ন গান, যা স্বামী প্রণবানন্দজীর ভাবধারার সঙ্গে শ্রোতাদের একাত্ম করবে ।
আয়োজক মণ্ডলীর বক্তব্য, “আমাদের লক্ষ্য আগামী দিনে স্বামী প্রণবানন্দজী মহারাজের দিব্য ভাবনা, কর্মনীতি ও মানবকল্যাণের বার্তা প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
উদ্দেশ্য হল সঙ্গীত, সংস্কৃতি ও সেবার মাধ্যমে আধ্যাত্মিক চেতনা বিস্তার এই সাংস্কৃতিক প্রয়াসের মাধ্যমে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন, কর্মনীতি ও মানবসেবার আদর্শ আগামী প্রজন্মের হৃদয়ে নতুন প্রেরণা জাগাবে বলে আয়োজকরা আশাবাদী ।
স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।

More from CultureMore posts in Culture »
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
- শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে আধ্যাত্মিক মহোৎসব…।
- চাকলা ধামে ১৪ ডিসেম্বর ভক্ত মহামিলন উৎসব: দেশ-বিদেশের লোকনাথ ভক্তদের মহা সম্মেলন….।
More from EntertainmentMore posts in Entertainment »
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- উত্তম মঞ্চে অপরাজেয় অপরাজিতা….।
More from InternationalMore posts in International »
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- দাপুটে জয় ভারতের,দিশাহীন দক্ষিণ আফ্রিকা…
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।
More from MusicMore posts in Music »
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া : অভিষেক বসুর ছন্দযাত্রা তবলা মায়েস্ত্রো অভিষেক বসুর আমেরিকা সফর ২০২৫ — ছন্দ, অনুরণন ও সংযোগের সেতুবন্ধন…।
- পুজোর ঢাক (The Drum)…।
- যত ভাবি ভুলে যাব মন মানে না….।
- প্রবাসে পুজোর গান, গানে নস্টালজিয়া ছড়ালেন দেবজ্যোতি মিশ্র, প্রকাশিত গানের বুকলেট…।


















Be First to Comment