বাবলু ভট্টাচার্য : সান্টাক্লজ (Santa Claus) পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র। তিনি সেইন্ট নিকোলাস, ফাদার খ্রিষ্টমাস, ক্রিস ক্রিঙ্গল বা সাধারণভাবে ‘সান্টা’ (Santa) নামে পরিচিত।
সান্টাক্লজ’কে ছাড়া বড়দিনের উৎসবের কথা ভাবাই অসম্ভব ছোটদের পক্ষে।
রেনডিয়ারে পাড়ি দেওয়া নর্থপোল নিবাসী এই বুড়ো মানুষটিকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা আকর্ষণীয় উপকথা।
মধ্যযুগের প্রথা অনুযায়ী, পণ যোগাড় না করতে পারলে বিয়ে হত না মেয়েদের। এমনই তিন বোনকে বিক্রি করে দিতে চাইছিলেন তাদের বাবা, এই বিপদ থেকে তাদের উদ্ধার করতে সেন্ট নিকোলাস উপহার দেন তিনটি সোনার মোহর। এখান থেকেই শুরু হয় সান্টাক্লসের উপকথার।












Be First to Comment