নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ আগস্ট, ২০২৫।”সৃষ্টি ড্যান্স একাডেমির প্রতিষ্ঠাতা ইন্দ্রানী গাঙ্গুলির পরিচালনায় “আজও উত্তম”শীর্ষক গত ৩১ জুলাই বৃহস্পতিবার ২০২৫ কলকাতার “দ্য পার্ক প্রাইম হোটেলে” একটি হৃদয়গ্রাহী এবং অর্থপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল।
এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম হালদার
ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) যুগ্ম রাজস্ব কমিশনার পশ্চিমবঙ্গ সরকার এবং অন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী। এছাড়া বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী এবং তপতি ভট্টাচার্যের মতো কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি ছিলো আলোকজ্জ্বল। এদিন উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর ঘোষ, সাধন বাগচী, এবং সতীনাথ মুখোপাধ্যায়। অন্যান্য প্রতিভাবান এবং সহানুভূতিশীল ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলোক উষ্ণতায় ভরে ওঠে।
অনুষ্ঠানটি ট্রান্সজেন্ডার ব্যক্তি, বিশেষভাবে সক্ষম শিশু এবং অ্যাসিড আক্রমণের শিকার ব্যক্তিদের সমর্থনে অনুষ্ঠিত হয়। তাদের সাহস, মর্যাদা এবং তাদের প্রতিদিনের পথচলাকে সম্মান জানায়।
অনুষ্ঠানের বিষয়ে অনুপমবাবু জানান, শৈশবে স্কুলে পড়ার সময়ে উত্তম কুমারের অভিনীত ছবি দেখে বড়ো হওয়া। পাড়ার আড্ডায় তাঁর অনুকরণ করার চেষ্টা করেছি বন্ধুদের সামনে। উনি তো শুধু মহানায়ক নন। উনি বাঙালির জীবনে ওতোপ্রতো ভাবে জড়িত। তাঁর অভিনীত ছবি দেখে বাঙালি অন্য ধারায় ভাবতে শিখেছে।
অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্দ্রানী গাঙ্গুলী বলেন, শুধু বাংলা চলচ্চিত্র নয় সারা পৃথিবীর মানুষের কাছে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা অভাবনীয়। যে সময় টুকু বাংলা চলচ্চিত্র জগতে তিনি ছিলেন সেই ক্ষনস্থায়ী সময়ে মহারাজের আসনে বিরাজ করেছেন। বাংলা চলচ্চিত্র যত দিন স্বমহিমায় থাকবে তিনিও মহানায়কের আসনে থাকবেন।
এদিন উপস্থিত উজ্জ্বলতম ব্যক্তিত্বের একই কথা উচ্চারিত হল – ” উত্তম আজও উত্তম “- মহানায়ক।
সৃষ্টি ড্যান্স একাডেমির আজও উত্তম….।

More from CinemaMore posts in Cinema »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।













Be First to Comment