শিখা দেব : নৈহাটি, ২৫ জুলাই ২০২৪। শেষ পর্যন্ত সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রাখল মহমেডান স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাঠচক্রের সঙ্গে। মহমেডান ২-১ গোলে পাঠচক্রকে হারিয়ে স্বস্তি পেলো। সুপার সিক্সে খেলবার আশায় পরের খেলাগুলিতে নতুন উদ্যমে খেলবে দল বলে বিশ্বাস। এদিন খেলার শুরু থেকে লিগ টেবিলে তলানিতে থাকা পাঠচক্রের রক্ষণভাগে হানা দিতে থাকে সাদা কালো ব্রিগেড। আক্রমনে চাপে পড়ে যায় পাঠচক্র। খেলার ২১মিনিটে মহমেডানের হয়ে ইসরাফিল গোল করে দলকে এগিয়ে দেন। খেলার প্রথম পর্বে আর কোনও গোল হয় নি।
দ্বিতীয় পর্বে ছক বদল করে পাঠচক্র আক্রমণ গড়ে তোলে। ৪৮ মিনিটে পাঠচক্র পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি থেকে দেবাশিস হালদার গোল করে সমতা ফেরান। তারপরে মহমেডান গোল করবার জন্যে আক্রমণ জোরদার করতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। খেলার ৮৭ মিনিটে সাদা কালো শিবিরের জেমস সিং লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। তারপর থেকে দশজনে খেলতে হয় মহমেডানকে। রেফারি দ্বিতীয় পর্বে সংযুক্ত সময় দেন ১৪ মিনিট। সাদা কালো শিবিরের ফুটবলাররা গোল করবার জন্যে আক্রমনে গতি বাড়াতে থাকেন। মহমেডান স্পোটিং ৯৩ মিনিটের মাথায় পেনাল্টি পায়। পেনাল্টি থেকে মহিতোষ রায় গোল করে জয় নিশ্চিত করেন।
সুপার সিক্সের আশা জিইয়ে রাখল সাদা কালো শিবির….।

More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from SportMore posts in Sport »












Be First to Comment