নিজস্ব প্রতিনিধি : ২৯, জানুয়ারি, ২০২১। ধূপকাঠি তৈরির খ্যাতিমান প্রতিষ্ঠান নম্রতা এন্টারপ্রাইজের মালিক তরুণ মন্ডল গত ২৪ শে জানুয়ারী চম্পাহাটিতে একটি নিখরচায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিলেন। কলকাতা, শহরতলি সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় ১০০ জন উৎসাহি প্রার্থীগণ অংশগ্রহণ করেছিলেন এই কর্মশালায়। তরুণ মন্ডল এবং তার প্রযুক্তিবিদরা কী ভাবে ন্যূনতম মূলধন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং সঠিক প্রক্রিয়াকরণ, মান পরিচালন, বিক্রয় ও পণ্য প্রচারের মাধ্যমে কীভাবে এটির বিকাশ করা যায় তার অমূল্য টিপস দিয়েছিলেন ওই দিনের কর্মশালায়। ধূপকাঠি তৈরির মেশিনটি চালানোর পদ্ধতি তাদেরকে দেখালেন, এই প্রকল্পে বেকার যুবকদের সহায়তার জন্য নম্রতা এন্টারপ্রাইজ সরাসরি ছাড়ের বিনিময়ে বিক্রি করার বন্দোবস্ত করেছেন।
তরুন মন্ডলের এই বই – “বিজনেস ফর্মুলা এ টু জেড” প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা একাধিক গণ্যমান্য ব্যক্তি।
লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটেসের চার্টার সভাপতি আশীষ বসাক এবং আহ্বায়ক বিমান দত্ত এবং অসীমা দে কর্মজীবনের সুযোগ ও রাজস্ব সৃষ্টিতে অসামান্য ভূমিকার জন্য তরুন মন্ডলকে সম্মান জানিয়েছেন।
তরুণ উদ্যোগী তরুন মন্ডল আরও বেশি করে নিখরচায় প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন যাতে আরও বেশি লোক শিখতে এবং উপার্জন করতে পারে খুবই অল্প বিনিয়োগের মাধ্যমে।
সাধারণ মানুষের উপার্জনে সহায়তার জন্য তরুন মন্ডলের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা….।
More from GeneralMore posts in General »
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..






Be First to Comment