গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ এপ্রিল, ২০২৫। সহস্রাব্দের সেরা মনীষী বাবাসাহেব আম্বেদকর এর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান আগামী ১৪ এপ্রিল সোমবার ২০২৫ আয়োজিত হবে মধ্য কলকাতার স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল(রাজ্য যুব কেন্দ্র)। পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ। আয়োজনে নিউ বারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি এবং নববারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। সহযোগিতায় বাঙালি বিশ্বকোষ ও পশ্চিমবঙ্গ সরকার। আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন এই সারাদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদ্যাপীঠের সম্পাদক মুরালভাই, মমতা বালা ঠাকুর, আচার্য পৃথ্বীরাজ সেন, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, ডঃ রতনশ্রী মহাথের, স্বামী সর্ব সুখানন্দ, অভিজিৎ মন্ডল ও দানবীর অমরচাঁদ কুন্ডু সহ বিশিষ্টজন। সারাদিনব্যাপী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র আয়োজিত হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মনোরঞ্জন ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুকুল চন্দ্র বৈরাগ্য। দিলীপবাবু বলেন মোট ১৩টি বিভাগে বিশিষ্টজনদের সম্মানিত ও সম্বর্ধিত করা হবে। যেমন আম্বেদকর আচার্য সমাজ, আম্বেদকর স্মৃতি স্বর্ণ পদক, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ন পদক, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণ পদক, কাজী নজরুল স্মৃতি স্বর্ণ পদক, মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদক, কৃত্তিবাস স্মৃতি স্বর্ন পদক, সমাজ রত্ন, সাহিত্যিক রত্ন, কবি রত্ন, সাংবাদিক রত্ন এবং শ্রেষ্ঠ সমাজ সেবক।
সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।







Be First to Comment