শিখা দেব : ব্যারাকপুর, ১৮ মার্চ ৩২০২৪। মোহনবাগানের দাদারা যা করতে পারেন নি, তা দেখিয়ে দিল ছোটরা। রিলায়েন্স ডেভেলপমেন্ট ইউথ লিগে সোমবার বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়ে ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল । মোহনবাগান ৫-১ গোলে হারিয়ে দিলো ইস্টবেঙ্গলকে। খেলার প্রথম থেকে সবুজ মেরুন খেলোয়াড়রা দাপটের সঙ্গে খেলতে থাকে। ইস্টবেঙ্গল আক্রমণ গড়ে তুলতেই পারে নি। প্রথম পর্বে মোহনবাগান ২-০ এগিয়ে ছিল।
দ্বিতীয় পর্বে খেলা শুরু হতেই মোহনবাগানের ঝড়ো আক্রমণে তছনছ হয়ে যায় ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। সবুজ মেরুন ব্রিগেড আরও তিনটি গোল করে। একেবারে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল একটা গোল করে ব্যবধান কমায়।
সবুজ মেরুন দলের হয়ে গোল করেন শিবাজিত সিং টাইসন সিং,সুহেল ভাট (২) ও দীপেন্দু বিশ্বাস। ইস্টবেঙ্গলের
হয়ে গোলটি করেন আমন সি কে। খেলার শেষে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়েন।
সবুজ মেরুনের ছোটরা লাল হলুদ শিবিরকে চুরমার করে দিলো…।

More from InternationalMore posts in International »
- পাকিস্তানকে চূর্ণ করে ভারতের জয়…..।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
More from SportMore posts in Sport »











Be First to Comment