গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ জানুয়ারি, ২০২৫। বাঙালির প্রিয় খেলা ফুটবল। এই ফুটবল প্রীতির কথা সারা বিশ্ববাসী জানে। এই বাংলার অচেনা অজানা ফুটবল খেলোয়াড়রা বছরের শেষদিনে কেরল ফুটবল দল কে হারিয়ে দীর্ঘ আট বছর বাদে ট্রফি খরা কাটালো ভারত সেরা কোচ সঞ্জয় সেন এর নেতৃত্বে। গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে রবি হাঁসদা এবং তার দল কে সংবর্ধনা জানালো।
ইস্টবেঙ্গল ক্লাব তাদের তাঁবুতে শুধুমাত্র খেলোয়াড়দের সন্মান জানিয়ে তাদের দায়িত্ব পালন করেন নি সেই সাথে কোচ ও কোচিং স্টাফ সহ ম্যানেজার ফিজিও এমনকি টিমের সাথে যুক্ত সকলকেই উত্তরীয় ফুল মিষ্টি এবং সুদৃশ্য হাতের ঘড়ি তুলে দিলেন উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হওয়ার মূল কারণ ছিল মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি চাকরিতে যোগদানের আগে শারীরিক পরীক্ষা। প্রথমেই কোচ সঞ্জয় সেন কে সন্মান জানান রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। অরূপ বাবু তার বক্তব্যে বলেন ফুটবলাররা নানান জায়গায় সন্মান পাওয়ার পরও যেন মাটিতেই পা থাকে।
মন্ত্রিমশাই আরো বলেন খেলোয়াড়দের একমাত্র উদ্যেশ্য হওয়া উচিত জাতীয় দলে খেলা এবং দেশের সন্মান বাড়ানো। এদিন কোচ সঞ্জয় সেনকে একান্ত অনুরোধ করেন এইসব ছেলেরা যেন খেলার মধ্যেই ডুবে থাকে তার জন্য সরকার সব রকম সাহায্য করতে প্রস্তুত। এখানেই থেমে গেলে হবে না। তিনি বলেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং তারই ঐকান্তিক ইচ্ছায় সকলের একসাথে চাকরি পাওয়া সম্ভব হলো। বাংলা দলের চাণক্য কে কৃতিত্ব দেওয়া হলেও তিনি বরাবরের মতো এই ফুটবল দলকেই এগিয়ে রাখছেন।
অরূপবাবু বলেন রবি ও তার টিমের লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। কলকাতা লিগে শুধুমাত্র বাঙালি ফুটবলারদের পক্ষে সওয়াল করেন অরূপ বিশ্বাস। আমাদের দেশের ফুটবলের মান বিশ্বের মানচিত্রে খুবই খারাপ জায়গায় আছে। সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়া, ক্লাব সম্পাদক রূপক সাহা, আই এফ এ সচিব অনির্বান দত্ত, আই এফ এ চেয়ারম্যান সুব্রত দত্ত সহ ক্রীড়া জগতের নক্ষত্ররা।
সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল কে সন্মান জানালো ইস্টবেঙ্গল ক্লাব….।

More from InternationalMore posts in International »
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
- এল আই সি আই বেলেঘাটা শাখার উদ্যোগে বিমা র্যালি….।
- টাটা স্টিল ২৫কে ম্যারাথনকে কেন্দ্র করে কলকাতা উত্তাল…।
More from SportMore posts in Sport »
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- টাটা স্টিল ২৫কে ম্যারাথনকে কেন্দ্র করে কলকাতা উত্তাল…।
- Record-Breaking Registrations Continue as Excitement Builds for the 10th Tata Steel World 25K Countdown….
- Kolkata Police Safe Drive Save Life Half Marathon 2026 will now be the Qualifier for the World Masters Athletics Championship….
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
- বিশ্বজয়ী ‘দুয়ার ভাঙা’ মেয়েদের দেখে অনেক অভিভাবকই সাহস করে নিজের মেয়েটিকে নিয়ে এ বার ক্রিকেট কোচিং ক্যাম্পে ভিড় জমাবেন….।










Be First to Comment