মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০২২। দীর্ঘদিন মারণ ভাইরাস করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান সহ ছোটদের বিভিন্ন ধরণের পাঠক্রম বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকার করোনাবিধি সাপেক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে। এরফলে ছাত্রছাত্রীরা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে রাজ্যসরকারের সমস্ত করোনাবিধি মেনে বিধান শিশু উদ্যানে বাচ্চাদের জন্য শিক্ষণীয় সমস্ত বিভাগগুলো খুলে দেওয়া হল। নাচ, গান, আবৃত্তিসহ যোগব্যায়াম, আ্যাথলেটিক্স, তাই-কোন-ডু, টেবিল টেনিস, ক্রিকেট এবং রোলার স্কেটিং বিভাগগুলোও খুলে দেওয়া হয়েছে। ইয়াস ঝড়ে সাঁতারের পুলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলের ফিল্টার প্ল্যান্টটির প্রতিটি অংশ চুরি হয়ে গিয়েছে। সুইমিং পুলের পাম্পসহ সমস্ত জলের লাইনগুলোও নেই চোরেদের জন্য। এই অবস্থা থেকে সুইমিং পুলটি সম্পূর্ণ সংস্কার করে ব্যবহারযোগ্য করে তুলতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। গত রবিবার বিধান শিশু উদ্যানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন প্রায় ঘরবন্দি থাকার পর বাচ্চারা যেভাবে উদ্যানের খোলা আকাশের নীচে নাচ, গান, আবৃত্তি, খেলাধুলায় মেতে উঠলো তাতে তাদের মানসিক চাপ যে অনেকটাই কমেছে একথা বলার অপেক্ষা রাখে না। এই ধরনের পাঠ্য বহির্ভূত কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করলে ধীরে ধীরে বাচ্চাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিভাবকরা বিধান শিশু উদ্যানে উপস্থিত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তাঁদের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে – বড়দের জন্য শ্রুতিনাটক, আবৃত্তি এবং ব্যায়ামের নতুন বিভাগ খোলা হবে। এর পাশাপাশি তাঁদের নাচের ক্লাসটিও আবার শুরু হবে। ছোটোদের পাশাপাশি তাদের বাবা মায়েরাও সক্রিয়ভাবে বিধান শিশু উদ্যানের বিভিন্ন কাজে অংশগ্রহণ করুক বলে চাইছে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ ।


শিশুদের আনন্দ ফিরিয়ে দিতে স্বাভাবিক হচ্ছে বিধান শিশু উদ্যান….।
More from SocialMore posts in Social »
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
- Merlin Group Contributes 10 E-Bikes to Bidhannagar Police Commissionerate to Strengthen Green Mobility Patrolling…
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- Skipper drives climate action on the ground with ‘Hariyali’ to restore mangroves and empower vulnerable families in Sundarbans….
- সোনারপুরে স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, অংশ নিলেন ৮০০-র বেশি প্রতিযোগী…।
- শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে ধুমধামপূর্ণ দেব দীপাবলি উদযাপন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল হাওড়া ঘাটে….।
More from SportMore posts in Sport »
- দাপুটে জয় ভারতের,দিশাহীন দক্ষিণ আফ্রিকা…
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- টাটা স্টিল ২৫কে ম্যারাথনকে কেন্দ্র করে কলকাতা উত্তাল…।
- Record-Breaking Registrations Continue as Excitement Builds for the 10th Tata Steel World 25K Countdown….
- Kolkata Police Safe Drive Save Life Half Marathon 2026 will now be the Qualifier for the World Masters Athletics Championship….
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।












Be First to Comment